চাকরি খুঁজছেন? আড়াই হাজার লোক নিচ্ছে রেল, এখনই আবেদন করুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক নিয়োগ হতে চলেছে রেলে। জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) পদে বহু নিয়োগ করবে বোর্ড। অন্তত ২,০০০ টিরও বেশি শূন্য পদে হবে এই নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়র, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে রেলওয়ে নিয়োগ বোর্ড। এর জন্য শুক্রবার থেকে শুরু হয়েছে প্রক্রিয়া। শিক্ষার্থীরা আবেদন করতে চাইলে অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in ভিজিট করতে পারবেন।

বয়স

মোট শূন্যপদ ২,৫৬৯টি। আবেদনের জন্য সর্বনিম্ন বয়স ১৮, সর্বোচ্চ ৩৬।  অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩১ অক্টোবর থেকে, শেষ তারিখ ৩০ নভেম্বর। ২০২৬ সালের ১ জানুয়ারি আবেদনকারীর সর্বনিম্ন বয়স হবে ১৮ বছর, সর্বোচ্চ বয়স ৩৬ বছর। সপ্তম পে কমিশনের বেতন স্তর ৬ এর অধীনে শূন্যপদ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা।

কীভাবে আবেদন?

প্রথমে RRB ওয়েবসাইটে যান।  এরপর হোমপেজে থাকা রেজিস্ট্রেশন লিঙ্ক দেখুন। তাতে ক্লিক করুন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। তারপর লগ ইন অপশনে গিয়ে লগ ইন করুন। এরপর আবেদনপত্রটি পূরণ করুন। প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করুন। ফি জমা দিন। তারপরে সাবমিটে ক্লিক করে ফর্ম জমা দিন। যে সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করছেন সেটি প্রিন্ট করে নিজের কাছে রাখুন। 

ফি

জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের এই ফর্ম ফিল আপ করতে গেলে জমা দিতে হবে ৫০০ টাকা। এর মধ্যে ৪০০ টাকা ফেরতযোগ্য।

SC, ST, EBC, মহিলা এবং ট্রান্সজেন্ডাররা পরীক্ষায় বসলে ফি দেবেন ২৫০ টাকা। ২৫০ টাকাই ফেরতযোগ্য।  অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। অফলাইনে  ই চালানের মাধ্যমে টাকা দেওয়া যাবে। ।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6