কন্যার হাতে মাতৃবন্দনা, প্রবাসে নারীর ক্ষমতায়নে দিশারী হচ্ছেন মধুমন্তী চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি:নারীকে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার…এ কবিতা লিখে গিয়েছিলেন বিশ্বকবি। তারপর বহু যুগ কেটেছে। নারী এখন নিজের ভাগ্য নিজেই জয় করতে শিখেছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ- সবেতেই নারীরা এখন সেরার সেরা। সাম্প্রতিক সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পর্যন্ত একা হাতে সামলাচ্ছেন তাঁরা। তাঁদের পথ প্রদর্শক গৌরী ধর্মপাল, নন্দিনী ভৌমিকের মতো নারীরা। এরা নারীর তকমা ভেঙে শুধুমাত্র মানুষে উত্তীর্ণ হয়ে ভেঙ্গেছেন সমাজের যাবতীয় বাধা। সেই বৈদিক যুগের অপলা, ঘোষা, লোপামুদ্রাদের মতোই নিজেদের পুরোহিত হিসাবে প্রতিষ্ঠা করেছেন। উপবীত না থাকলে পৌরহিত্য হয় না, একথাকে উড়িয়ে দিয়েছেন তাঁরা।  

নারী পুরোহিতদের দ্বারা দুর্গা পুজো আজ আর নতুন কিছু নয়। সাধারণত পুরুষই পৌরহিত্য করেন, হিন্দু ধর্মে আচার আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। আজকের দিনে দাঁড়িয়ে অনেক নারী স্বতঃস্ফূর্তভাবে পূজার্চনার নেতৃত্ব গ্রহণ করছেন। নারী পুরোহিতরা শাস্ত্র মেনে পুজো করেন। পুজোর নিয়ম, মন্ত্রপাঠ, অঞ্জলী ও আরতি সবই হয় তাঁদের হাতেই। প্রবাসী বাঙালিরাও এতে ব্রতী হয়েছে। নারীর ক্ষমতায়ণের একটি দিক উঠে এসেছে মেলবোর্নের একটি পুজোয়। প্রবাসে নিজ উদ্যোগে মহামায়ার আরাধনায় রত হয়েছেন এক নারী পুরোহিত।

বিদেশের মাটিতে পৌরোহিত্য করে সারা ফেলে দিয়েছেন বর্ষীয়ান চিকিৎসক মধুমন্তি চট্টোপাধ্যায়। সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন। তারপর লাউঞ্জে শুরু করেছেন দুর্গাপুজো। আসলে প্রথমে লাউঞ্জ ছিল তাঁর বরাবরই প্রিয় জায়গা। এক বন্ধু পরামর্শ দেন লাউঞ্জেই শারদিয়ার আরাধনা করার। এখন এখানেই অনুষ্ঠিত হয় দুর্গাপুজো, চণ্ডীপাঠ। কিন্তু হঠাৎ করে কেন নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করলেন বর্ষীয়ান চিকিৎসক?

আসলে মধুমন্তী চট্টোপাধ্যায়ের বাড়ির আশেপাশে ৫০কিমির মধ্যে কোনও পুজো হয় না। তাই এমন উদ্যোগ। প্রবাসে গিয়েও যে বাংলা, বাঙ্গালিয়ানাকে ভোলা যায় না এই তো তার প্রমাণ। কুমোরটুলি থেকে প্রতিমা আসে তাঁর। স্বামী মারা যাওয়ার পর একা হয়ে যান। দুই ছেলের মধ্যে একজন থাকেন আয়ারল্যান্ডে, তিনি আবার পেশায় চিকিৎসক। অন্য জন মেলবোর্নেরই বাসিন্দা। প্রথম বছর পুজো শুরু করার সময় পুরোহিত পাওয়া যায়নি। ভয়ানক সমস্মযায় পড়েন মধুমন্তি দেবী।

তখন তাঁর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় কানাইলাল মুখোপাধ্যায়ের লেখা নিউ এজ পুরোহিতসনামক একটি বই । এটিতে নানা পুজো পদ্ধতির বিস্তারিত বর্ণনা রয়েছে। সেসব পড়ে বর্ষীয়ান চিকিৎসক সিদ্ধান্ত নেন তিনি নিজেই পুজো করবেন। ২০২৩, ২০২৪ এর মত ২০২৫ এও এইভাবেই দুর্গাপুজো করছেন মধুমন্তী চতটোপাধ্যায়। তাঁর পুজোয় অংশ নেন বহু বাঙালি, এমনকি ব ইদেশিও। ষষ্ঠীতে হয় বোধন, অষ্টমীতে অঞ্জলি, দশমীতে বিসর্জন সবটাই হয় নিয়ম মেনে।  প্রবাসী চিকিৎসক মধুমন্তী চট্টোপাধ্যায়ের নাম হয়তো কেউ জানবেন না। কিন্তু নারীর ক্ষমতায়নে যারা পথ দেখিয়েছিলেন বা দেখাচ্ছেন তাঁদের মধ্যে মহামায়ার আশীষধন্য হয়ে নিঃসন্দেহে রয়ে যাবেন তিনি।

ফোনে রিং হচ্ছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ জনেরও বেশি

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে