নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ হড়পা বান নেপালে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২। নেপালের ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বানের ঘটনায় ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। বহু মানুষ এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে রয়েছেন দেশ-বিদেশের বহু পর্যটক। প্রাথমিক তদন্তে এই বিপর্যয়ের কারণ হিসেবে ভূমিকম্প নয়, তুষারধসকেই দায়ী করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের পর্যবেক্ষণে এমনই তথ্য উঠে এসেছে।

সংস্থাটির প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, হিমবাহের একটি বড় অংশ কাদামাটি, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ নিয়ে আচমকা নদীর দিকে নেমে আসে। তার জেরেই ভোটেকোশী নদীতে মুহূর্তের মধ্যে জলস্তর বেড়ে গিয়ে ভয়াবহ হড়পা বান তৈরি হয়। এর আগে যে ভূতাত্ত্বিক কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হয়েছিল, সেটিও সম্ভবত এই হিমবাহধসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে ইউএসজিএস। নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর খবর অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত ২৯১ জন বিদেশি-সহ মোট ৩৮৪ জন পর্যটকের সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৪১ জন ভারতীয়। তাঁদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়। জানা গিয়েছে, এই পর্যটকদের একটি বড় অংশ কৈলাস-মানস সরোবর যাওয়ার পথে ছিলেন। উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বিপর্যয়ের কারণে উদ্ধারকাজও যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের আশঙ্কা, আরও বহু মানুষের খোঁজ না মেলায় মৃতের সংখ্যা বাড়তে পারে। 

আরও পড়ুন: নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

ভয়াবহ হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলা। পাশাপাশি নুয়াকোট ও ধারিং এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কাদামাটি ও জলের প্রবল স্রোতে বহু বাড়িঘর এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে রাসুয়া জেলায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। তিব্বত থেকে নেপালে ঢুকে এই জেলার মধ্য দিয়েই বয়ে গিয়েছে ভোটেকোশী নদী। বুধবার সকাল সাড়ে ৮টার পর আচমকাই নদীর জলস্তর বাড়তে শুরু করে। স্থানীয় প্রশাসনের অনুমান, তিব্বতের দিক থেকে বিপুল পরিমাণ জল ও কাদার স্রোত নেমে এসেছিল। চিন সীমান্তের কাছে তিমুরে ও স্যাব্রুবেসী এলাকাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। একই সঙ্গে তিব্বতের জিরং সীমান্ত বন্দর এলাকাতেও কাদা ও জলের স্রোতে ব্যাপক ক্ষতি হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খনাল সংসদে জানিয়েছিলেন, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছিল। তার পরেই তুষারধস এবং কয়েক মিনিটের মধ্যে হড়পা বান নেমে আসে। তবে ইউএসজিএসের প্রাথমিক পর্যবেক্ষণ সেই ধারণাকে বদলে দিয়েছে। তাদের মতে, ভূমিকম্পের মতো যে কম্পন নথিভুক্ত হয়েছিল, সেটি সম্ভবত হিমবাহ বা তুষারধসের সময় তৈরি হওয়া কম্পন। হিমবাহের বরফ, কাদা ও পাথর নদীর দিকে নেমে আসার ফলেই আচমকা জল ও ধ্বংসাবশেষের স্রোত তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। 

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে