১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয়  বাজারে নতুন দুই স্মার্টফোন নিয়ে হাজির হল Fire-Boltt-এর নতুন ব্র্যান্ড Boltt। কম দামের মধ্যে বড় ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 6,000mAh ব্যাটারি এই দুই ফোনের অন্যতম আকর্ষণ। ফোনগুলি Flipkart-এর মাধ্যমে বিক্রি হবে।

Boltt Ace 5G ফোনে রয়েছে 64MP প্রাইমারি রিয়ার ক্যামেরা, f/1.8 অ্যাপারচার এবং অটোফোকাস সাপোর্ট। অন্যদিকে Evo 4G-তে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে 2MP ম্যাক্রো সেন্সর। দুই ফোনেই সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য Ace 5G-তে ব্যবহার করা হয়েছে Unisoc T8200 চিপসেট, আর Evo 4G পেয়েছে Unisoc T7250 প্রসেসর। দুই ফোনেই রয়েছে বড় 6,000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। স্টোরেজ প্রয়োজন অনুযায়ী microSD কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। সফটওয়্যারের দিক থেকেও বিশেষ গুরুত্ব দিয়েছে Boltt। দুই ফোনেই রয়েছে Pure Android 16, পাশাপাশি কোনও প্রি-ইনস্টলড থার্ড-পার্টি অ্যাপ বা অতিরিক্ত ব্লোটওয়্যার রাখা হয়নি। Ace 5G মডেলে NFC সাপোর্টও রয়েছে।

Boltt Ace 5G-এর দাম শুরু হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে। 4GB RAM ও 128GB স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের পাশাপাশি 6GB+128GB মডেলের দাম ১৩,৯৯৯ টাকা এবং 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে, Boltt Evo 4G-এর দাম শুরু হচ্ছে মাত্র ৯,৯৯৯ টাকা থেকে। 4GB+64GB মডেলের পাশাপাশি 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। দুই ফোনের বিক্রি শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।দুই স্মার্টফোনেই রয়েছে 6.79 ইঞ্চির LCD ডিসপ্লে। এতে HD+ রেজোলিউশন 720×1640 পিক্সেল, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং সর্বোচ্চ 600 নিট ব্রাইটনেসের সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ফলে স্ক্রলিং ও দৈনন্দিন ব্যবহারে তুলনামূলকভাবে স্মুথ অভিজ্ঞতা পাওয়ার দাবি করছে সংস্থা।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে