সামান্য মাংস, তা নিয়ে প্রাণ হারাতে হল পাত্রের বাবাকে

ইতিমধ্যে কনের বাবা আনারুল ইসলামকে আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়িতে মাংস (Meat) কম দেওয়া নিয়ে বচসা, আর তার জেরে প্রাণ হারাতে হল পাত্রের বাবাকে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) নীলফামারীর জলঢাকায়। ইতিমধ্যে কনের বাবা আনারুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে জনাব আলীর বিয়ে সম্পন্ন হয় পাত্রী জান্নাতুল আক্তারের সঙ্গে। সেই বিয়েতে পাত্রের বাড়ি থেকে ১০০ জন বরযাত্রী যাওয়ার কথা ছিল কনের বাড়িতে। কিন্তু কনের পরিবারের অভিযোগ, ১০০ জন অতিথি যাওয়ার কথা থাকলেও অতিথি আসে প্রায় ২৫০ জন। আর সেই কারণে খাওয়ার সময় মাংস কম পড়ে যায়। যা নিয়ে বর ও কনে পক্ষের পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর বচসায় জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এক সময় বচসা গড়ায় হাতাহাতিতে। আর সেই মারধরের মাঝে পড়ে গুরুতর জখম হন পাত্রের বাবা নুর মহম্মদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত নুর মহম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে এই ঘটনায় জলঢাকা থানার পুলিশ আটক করেছে কনের বাবা আনারুল ইসলামকে। তিনি জলঢাকা পৌর এলাকার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকার বাসিন্দা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান