ভারতের একমাত্র দরজাবিহীন গ্রাম! ‘চুরি ডাকাতিও হয় না’ রক্ষা করেন শনিদেবই

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিদেবকে সকলে রাগী দেবতা বলে জানেন। কর্মফলদাতার নাম শুনলেই মাথায় আসে শনিদেবের কথা।তাঁর দৃষ্টি নাকি থুব তীক্ষ্ণ! শনির অশুভ দৃষ্টিতে জীবন হতে পারে ছারখার। কিন্তু একটা গ্রাম রয়েছে যেখানে শনিদেব রক্ষাকর্তা হিসেবে পরিচিত। এমনকী সেই গ্রামে চুরি ডাকাতিও হয় না। শনিদেব নিজেই রক্ষা করেন।

জায়গাটি হল মহারাষ্ট্রের শনি শিংনাপুর। ভারতের মহারাষ্ট্র অঙ্গরাজ্যে অবস্থিত একটি গ্রাম হল শিঙ্গণাপুর বা শনি শিংনাপুর। এখানকার মানুষের প্রচলিত বিশ্বাস, তাঁদের ঘরে নাকি তাঁরা দরজা লাগান না। দোর প্রয়োজন পড়ে না। তাঁদের রক্ষা করেন শনিদেবই। সবচেয়ে আশ্চর্য হল এই গ্রামে সত্যি কোনও দরজা নেই। মানুষ সারারাত দরজা ছাড়া নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন। এখানকার মানুষের বিশ্বাস, শনিদেবের কৃপাতেই এখানে চুরি ডাকাতি হয় না।

লোকমুখে প্রচলিত একটা গল্প শোনা যায়। এটি নাকি ৩০০ বছর আগের কথা।এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। সেই নদীতে একবার এক বিশালকৃতি শিলা ভেসে আসে। গ্রামবাসীরা পাথরটি লাঠি দিয়ে সরাতে গেলে নাকি সেখান থেকে রক্ত বের হয়েছিল। এটা থেকে আশ্চর্য হয়েছিল সকলে। তারা এটা বিশ্বাসই করতে পারছিল না। ভেবেছিল অলৌকিক কিছু।

এরপর বড় ঠাকুর গ্রামের প্রধানকে স্বপ্নদেশ দিয়েছিলেন, আসলে ওই শিলা তিনিই। তিনিই এবার থেকে গ্রামকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। সেই থেকেই গ্রামের কোনও ঘরে দরজা নেই। এমনকী এখানে তো কোনও থানাও ছিল না। সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, এখানে একটা থালা খোলা হয়েছিল বটে। তবে এখনও গ্রামবাসীদের কাছ অভিযোগ তাঁরা পায় নি।

এখানকার গ্রামবাসীরা শনি দেবতাকে এতটাই মানেন যে, গ্রামের পাবলিক টয়লেটেও গোপনীয়তা বজায় রাখতে কোনও দরজা লাগাননি। তবে কোন কোনও ক্ষেত্রে মহিলাদের জন্য কাপড়ের পর্দা লাগানো থাকে। যাঁদের পর্দা দেওয়া দেখে অন্যেরা বুঝতে পারেন ভিতরে কেউ রয়েছেন।

শুধু তাই নয়, এখনও যা কিছু তৈরি হোক না কেন তার কোনও দরজা থাকে না। ২০১১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এই গ্রামে তাদের শাখা খুলেছিল। অবশ্য এই ব্যাঙ্ক দরজা লাগিয়েছে, তবে দরজায় কোনও তালা লাগানো হয় না। এটি ভারতের প্রথম এবং এখনও একমাত্র লকলেস ব্যাঙ্ক নামেও পরিচিত।

উল্লেখ্য, এই বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এককালে গ্রামবাসীদের মধ্যে এই বিশ্বাসটা এতটাই গাঢ় ছিল যে, ভয় থেকেই হয়তো কেউ অপরাধ করত না। কিন্তু বর্তমানে এটা একটা পর্যটনের জায়গা। আবার অনেক বিশেষজ্ঞ মনে করেন, এটা যেহেতু পর্যটনের একটি জায়গা হয়ে উঠেছে, তাই পর্যটনের শিল্পের কথা মাথায় রেখে চুরি বা অনান্য অপরাধ হলেও নিজেদের মধ্যে লুকিয়ে নেন তাঁরা। পুলিশে তাঁরা অভিযোগ করেন না। তবে এটা ঠিক এই গ্রামে দরজা লাগানো থাকে না।

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর