ফুলশয্যার রাতেই স্ত্রীকে ছাড়তে হয়েছিল মাস্টারদা’কে !

Share:

নিজস্ব প্রতিনিধি :  আজকের দিনে স্বাধীনতার প্রথম স্বাদ উপভোগ করেছিল ভারতবাসীরা। ৭৮ তম স্বাধীনতা দিবসে তেরঙ্গা সেজে উঠেছে গোটা দেশ। আকাশে বাতাসে একটাই ধ্বনি, ‘বন্দে মাতরম’। কিন্তু যাদেঁর জন্য আজকের এই স্বাধীনতা তাঁদের মনে রাখি কী আমরা ? এরকমই একজন মহান বিপ্লবী হলেন মাস্টারদা সূর্য সেন। যাঁদের আত্মবলিদানে পূর্ণতা পেয়েছে স্বাধীনতা। যাকে ফাঁসিতে ঝোলানোর আগে রক্তখেকো ইংরেজরা পাশবিক অত্যাচার চালিয়েছিল। একটা একটা করে দাঁত ও নখ উপরে ফেলা হয়েছিল। যাঁর দেহ টিকে পৃথক ভাবে লোহার দড়ি দিয়ে বেঁধে ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল বঙ্গোপসাগরের অতলে। আপনি কী জানেন, বিয়ের প্রথম রাতে কী বলেছিল মাস্টারদা তাঁর স্ত্রীকে ? তবে জেনে নিন কী ছিল সেই গোপণ তথ্য।

দিনটা ছিল মাস্টারদার বিয়ের দিন। বিয়ের রাত, মাস্টারদা এসেছেন বিয়ে করতে। বিয়ের মন্ত্র পড়া শুরু হয় নি। এমন সময় হঠাৎ পাশ থেকে একজন মাস্টারদার হাতে গুঁজে দিল একটু চিরকুট। চিরকুট পড়ে খুবই চিন্তিত ও গম্ভীর হয়ে গেলেন মাস্টারদা। গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে কলকাতার দলের উচ্চমহল থেকে।

ফুলশয্যার রাতে নির্জন কক্ষে সহধর্মিণী পুস্পকে জানালেন, ‘তোমার কাছে আমার অপরাধের সীমা নেই। তুমি আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত তুমিই আমার স্ত্রী থাকবে। দলের গুরুত্বপূর্ণ কাজে আমার ডাক এসেছে আজই। তাই তোমার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে।’

তবে পুস্প কোন সাধারণ নারী ছিল না। একেই বলে মাস্টারদার যোগ্য স্ত্রী। অশ্রুসিক্ত নয়নে মাস্টারদাকে বিদায় দিয়েছিলেন নব বিবাহিতা স্ত্রী পুস্প। কষ্ট বুকে চেপে রেখে হ্যাঁ বলেছিল পুষ্প। কেননা স্ত্রী জানতেন তাঁর স্বামী প্রাণ নিয়ে আর ফিরতে পারবেন কী না! এটা নিয়ে সংশয় রয়েছে। শুধু আলতো হেসে জিজ্ঞেস করেছিলেন মাস্টারদার চিঠি পাবে কিনা।উত্তরে মাস্টারদা বলেছিলেন, ‘হ্যাঁ’।

কথা রেখেছিলেন মাস্টারদা। অবশ্য চিঠি আসতো পুস্পর কাছে, খুব গোপনে। সে চিঠি শুরু হতো ‘ স্নেহের পুস্প’ দিয়ে আর শেষ হতো ‘তোমার ই সূর্য দিয়ে’। তবে আর দেখা হয়নি স্বামী স্ত্রীর?

একবার শেষ দেখা হয়েছিল তবে মৃ্তু অবস্থায় দেখতে পেয়েছিল পুপ্সকে। পুস্প যখন নিউমোনিয়ায় আক্রান্ত, মৃত্যু পথযাত্রী, সূর্য সেন তখন জেলে। প্যারোলে কয়েক ঘণ্টার জন্য ছাড়া পেয়ে স্নেহের পূস্পকে দেখতে এসেছিলেন মাস্টারদা। কিন্তু তার আগেই জীবনদীপ নিভে গেছে পূস্পর। তখন আবেগে ফেটে পড়েন নি মাস্টারদা। শুধু দীর্ঘশ্বাস ফেলেছিলেন। কেননা তাঁর জীবনের একটা অংশ চলে গেলেও তাঁকে তো বেঁচে থাকতে হবে ভারত মাতার জন্য, দেশকে মুক্ত করার জন্য। যখনই বন্দে মাতরম ধ্বনি ওঠে তখন তখনই মহাসাগরের অতল তলায় বসে হাসেন মাস্টারদা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক