গল্প নয় সত্যি, মলত্যাগেই লুকিয়ে মৃত্যু, জানুন রহস্য

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: একবার সকাল সকাল গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে নৌকাবিহারে গেলেন।  যাত্রাকালে হঠাৎ রাজার প্রকৃতির ডাক এল। রাজার তো মুখ লাল হয়ে যাচ্ছে, আর চাপা যাচ্ছে না। এমন সময় গোপাল মাঝিকে বলে একটা ঝোঁপের ধারে নৌকা দাড় করলেন। রাজা তাড়াতাড়ি গেলেন তাঁর প্রাতঃক্রিয়া সারতে। ফিরে এসে তিনি আনন্দ বিগলিত বদনে গোপালকে বললেন, ‘আহাঃ বাঁচালে গোপাল।’ অর্থাৎ ভোগে নয়, ত্যাগেই প্রকৃত শান্তি। তবে এমন কখনও শুনেছেন কী? যে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রাণটাই অকালে চলে গিয়েছে। হ্যাঁ, আজব লাগলেও এটাই সত্যি। তবে এমন শুধু একজনের ক্ষেত্রে নয়, স্তন্যপায়ী জগতের এই বিশেষ প্রাণীটিকে অধিকাংশ সময়েই এমন দুরবস্থার সম্মুখীন হতে হয়।

এরা হল ‘স্লথ’ পৃথিবীর অন্যতম ধীরগতির  প্রাণী। মধ্য ও দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যে বসবাসকারী এই স্তন্যপায়ী প্রাণীটি জীবনের অধিকাংশ সময়ই গাছের ডালে উল্টো হয়ে ঝুলে কাটায়। অত্যন্ত শান্ত ও অলস স্বভাবের জন্যই এর নাম হয়েছে ‘স্লথ’, যার অর্থই হল ধীর বা অলস প্রকৃতির প্রাণী।

এদের জীবনযাত্রার সবচেয়ে বিস্ময়কর দিক হল মলত্যাগের অভ্যাস। সাধারণত এরা সপ্তাহে মাত্র একবার গাছ থেকে মলত্যাগের জন্য মাটিতে নামে। এই সময় তারা তাদের শরীরের মোট ওজনের প্রায় এক-তৃতীয়াংশ পরিমাণ বর্জ্য ত্যাগ করে। মলত্যাগের আগে স্লথ মাটিতে ছোট একটি গর্ত তৈরি করে এবং তার মধ্যে মলত্যাগ সম্পন্ন করে পরে সেটি পাতা দিয়ে ঢেকে রাখে বলে জানিয়েছেন প্রাণীবিদরা।

তবে এই স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াই তাদের জীবনের সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গাছে থাকাকালীন স্লথ তুলনামূলক নিরাপদ থাকলেও মাটিতে নামার পর তারা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। কারণ, মাটিতে তাদের চলাফেরা অত্যন্ত ধীর। মলত্যাগের সময় তারা প্রায় স্থির হয়ে যায় ও মলত্যাগ করতেও এদের বহু সময় অতিবাহিত হয়, ফলে সহজেই শিকারি প্রাণীদের নজরে পড়ে যায়। বিশেষ করে বনবিড়াল, হার্পি  ঈগল ও অন্যান্য হিংস্র প্রাণী এই সুযোগে তাদের আক্রমণ করে।

গবেষকরা দাবি করেছেন, অধিকাংশ স্লথদের মৃত্যু ঘটে এই মলত্যাগের সময়ই। বেশিরভাগ ক্ষেত্রেই গাছ থেকে নেমে আবার উপরে ওঠার আগেই তারা শিকার হয়ে যায়। যদিও অনেকে মনে করেন মলত্যাগের পর দুর্বল হয়ে পড়ায় তারা মারা যায়, কিন্তু প্রকৃত কারণ হলো মাটিতে তাদের অস্বাভাবিক ধীরগতি ও আত্মরক্ষার অক্ষমতা।

তবে জানলে অবাক লাগবে, এত ধীরগতির প্রাণী হওয়া সত্ত্বেও স্লথ অত্যন্ত দক্ষ সাঁতারু। দিনের অধিকাংশ সময় এরা ঘুমিয়েই কাটায়। প্রকৃতির এই বিস্ময়কর প্রাণীটি আমাদের শেখায়—প্রকৃতির প্রতিটি জীবের জীবনধারা কত ভিন্ন ও রহস্যময় হতে পারে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি