পর্যটক বোঝাই SUV টেনে নিয়ে যাচ্ছে বাঘ! চুল খাড়া করে দেওয়া ভিডিও

কর্নাটকের ভিতরকণিকা জাতীয় উদ্যানে ওই দৃশ্য সত্যিই অকল্পনীয়। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি পূর্ণ বয়স্ক বাঘ পর্যটক বোঝাই এক SUV পিছন দিক থেকে দাঁত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্য়াল মিডিয়ায় মাঝেমধ্যেই আশ্চর্য সব ঘটনার বিবরণ, ছবি বা ভিডিও শেয়ার করেন মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা গ্রুপের কর্নধার আনন্দ মহীন্দ্রা। এবারও তিনি এক চুল খাড়া করে দেওয়ার মতো রোমাঞ্চকর ভিডিও শেয়ার করলেন। যা মুহুর্তে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কর্নাটকের ভিতরকণিকা জাতীয় উদ্যানে ওই দৃশ্য সত্যিই অকল্পনীয়। ভিডিওয় দেখা যাচ্ছে, একটি পূর্ণ বয়স্ক বাঘ পর্যটক বোঝাই এক SUV পিছন দিক থেকে দাঁত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। গাড়িটির ভিতরে নিরাপদে থেকেও পর্যটকদের অবস্থা তখন দেখার মতো। জানা গিয়েছে, পর্যটক বোঝাই গাড়িটি ব্রেক ডাউন হয়ে গিয়েছিল। তখনই সেখানে আবির্ভাব হয় বাঘটির। 

ভিডিওটি অন্য এক পর্যটক গাড়ি থেকে করা হয়েছে। যিনি ভিডিওটি তুলেছেন, তাঁকে বলতে শোনা যায় ‘ওহ মাই গড! এতো গোটা গাড়িটিকেই টেনে নিয়ে যাচ্ছে’। ভিডিওয় দেখা যাচ্ছে, ভিতরকণিকা জাতীয় উদ্যানের ভিতর পর্যটক বোঝাই একটি গাড়ি ঘিরে ঘুরে বেড়াচ্ছে একটি রয়াল বেঙ্গল টাইগার। আচমকাই বাঘটি ওই গাড়ির পিছন দিকের বাম্পার দাঁত দিয়ে কামরানোর চেষ্টা করতে থাকে। এরপর বাম্পারের একটি জায়গা দাঁত দিয়ে চেপে গাড়িটি পিছন দিকে টানতে থাকে। বাঘটির শক্তি দেখে হতবাক নেটিজেনরা।

আনন্দ মহীন্দ্রাও ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘ঠিক আছে, সেই গাড়িটি একটি জাইলো! পুরো ঘটনা অনুমান করে আমি অবাক নই যে, সে (বাঘ) এটি চিবিয়ে চলেছে। তিনি (বাঘ) সম্ভবত আমার মতামতটাই শেয়ার করেছেন, যে মাহিন্দ্রা গাড়িগুলি খুবই সুস্বাদু’। জানা যায়, এই ভিডিওটি যে পর্যটক শেয়ার করেছিলেন তাতে যশ শাহ নামে এক ব্যক্তি কমেন্ট করেছিলেন এটি একটি মহীন্দ্রা জাইলো গাড়ি ছিল। সেটা লক্ষ্য করেই আনন্দ মহীন্দ্রা ভিডিওটি শেয়ার করেন।

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর