বিমানবন্দরে বাইডেনের সঙ্গে কথা বলা ছোট্ট মেয়েটি কে, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে শুক্রবারই প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রেখেছেন জো বাইডেন। জি-২০ সম্মেলনে যোগ দিতেই দিল্লি আসা তাঁর। আর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই মাথাটা অনেক ঝুঁকিয়ে এক ছোট্ট শিশুর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। শুধু তাই নয়, এক সময়ে ছোট্ট শিশুকে জড়িয়ে ধরেও আদর করেন। টিভির পর্দায় ওই দৃশ্য দেখে, অনেকের মনেই কৌতুহল জেগেছে-কে ওই ফুটফুটে শিশু কন্যা? যার সঙ্গে এতটা আন্তরিকভাবে কথা বললেন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান? বাইডেন পরিবারের কোনও সদস্য কী? নাকি ভারত সরকারের কোনও আমলা কন্যা?

ঘন্টাখানেক বাদেই সব কৌতুহলের নিরসন ঘটিয়েছেন মার্কিন দূতাবাসের আধিকারিকরা। জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির হওয়া ছোট্ট শিশুটি হল দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টির মেয়ে মায়া জুনাইতা। দীর্ঘদিন ধরে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের পদ খালি ছিল। কয়েক মাস আগে ওই পদে ডেমোক্র্যাট নেতা এরিক গারসেট্টিকে নিয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাট নেতা হিসেবে গত প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে জেতাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন গারসেট্টি। তারই পুরস্কার স্বরূপ ভারতে রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন।

ছোট্ট মায়া বরাবরই বাবা এরিক গারসেট্টির ছায়াসঙ্গী। কখনও বাবার সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার রাষ্ট্রদূত পদে বাবার শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। ছোট্ট মায়াকে ভীষণ স্নেহ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসরা।  কূটনৈতিক কিংবা প্রশাসনিক শিষ্টাচার কখনও সেই স্নেহের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক