টাইমড আউটের আশঙ্কায় প্যাড না পরেই মাঠে নেমে পড়লেন পাক ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর ওই আউটের জন্য ক্রিকেট প্রেমীদের কাছে ‘খলনায়ক’ হয়ে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। ওই ঘটনার পরে বিশ্বের ক্রিকেটারদের ‘টাইমড আউট’ এর জুজু কীভাবে তাড়া করে বেড়াচ্ছে শনিবার তার প্রমাণ মিলল। ‘টাইমড আউট’ এর আশঙ্কায় প্যাড ছাড়াই ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। আর তাঁকে ওই অবস্থায় মাঠে নামতে দেখে আঁতকে ওঠেন ধারাভাষ্যকারের ভূমিকা পালনকারী ব্রেট লি-সহ একাধিক ক্রিকেটার।  

ঘটনাটি ঘটেছে শনিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে। এদিন আলবুরির লাভিংটন স্পোর্টস গ্রাউন্ডে আজ সিডনি থান্ডারের মুখোমুখি হয়েছিল মেলবোর্ন স্টার্স। প্রথমে  ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৫ উইকেটে হারিয়ে ১৬৮ রান তুলে ফেলেছিল স্টার্স। কিন্তু শেষ ২ ওভারে দলটির ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ড্যানিয়েল স্যামসের করা শেষ ওভারে টানা ৪ বলে ৪ উইকেট হারায় স্টার্স। আর সতীর্থদের ওই আসা-যাওয়ায় বিপাকে পড়ে যান পাক পেসার হ্যারিস রউফ।

দলের ব্যাটাররা পর পর আউট হওয়ায় ব্যাটসম্যান হিসেবে নামার জন্য ন্যূনতম প্রস্তুত হওয়ার সময়টুকুও পাননি পাক পেসার। টাইমড আউটের শঙ্কায় বাধ্য হয়ে প্যাড ছাড়াই নেমে পড়তে বাধ্য হন।  তাঁকে ওই অবস্থায় নামতে দেখে ধারাভাষ্যকার হ্যাডিন খানিকটা মজা করে বলেন, ‘রাউফ গ্লাভস, হেলমেট এবং প্যাড পরেনি। জীবনে এমনটা কখনও দেখিনি।’ তাঁর কথার পরিপ্রেক্ষিতে সহযোগী ধারাভাষ্যকার তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি কৌতুকের সঙ্গে বলেন, ‘আশা করি রউফ  (অ্যাবডমিনাল গার্ড) বক্সটা পরেছে।’ বাঁচোয়া একটাই। শেষ ওভারের শেষ বলে লিয়াম ডসনও আউট হন। তাতে রউফকে আর অন্য প্রান্তে যেতে হয়নি।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়