জাপানি প্রযুক্তিতে বিলুপ্তপ্রায় গাছ রক্ষায় তৎপর বন দফতর

রাজ্যের জীব বৈচিত্র এবং গাছের সম্ভার ধরে রাখা ও বিলুপ্তপ্রায় সংরক্ষণ করাই হল মূল উদ্দেশ্য। এরজন্য পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরের বামুনাড়ায় গড়ে তোলা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান: বিভিন্ন ধরণের বিলুপ্তপ্রায় ও দেশীয় গাছ বাঁচাতে তৎপর হয়েছে রাজ্যের বন দফতর। এরজন্য জাপান সরকারের সহায়তায় ‘জাপান টু ইন্ডিয়া’ (Japan to India) নামক প্রকল্প গড়ে তুলেছে বন দফতর। এই কাজের জন্য পশ্চিমবঙ্গ বনবিভাগকে জাপান সরকার ‘উন্নয়ন সহায়ক ঋণ’ দিয়েছে। ঠিক কী এই প্রকল্প? রাজ্যের জীব বৈচিত্র এবং গাছের সম্ভার ধরে রাখা ও বিলুপ্তপ্রায় সংরক্ষণ করাই হল মূল উদ্দেশ্য। এরজন্য পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরের বামুনাড়ায় গড়ে তোলা হয়েছে এক অত্যাধুনিক নার্সারি। সেখানেই বিশেষ জাপানি প্রযুক্তিতে প্রায় ১০০ রকমের বিলুপ্তপ্রায় গাছের চারা সংগ্রহ করে চলছে প্রকল্পটি।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন দেশীয় গাছ, যেমন, তাল, খেজুর, নারকেল ও সুপারি-সহ বিলুপ্তপ্রায় যেমন আমলকি, অর্জুন, কুচলা, মহুল, শিশু গাছের চারা সংগ্রহ করে বড় করা হচ্ছে। পরে সেগুলি অন্য জায়গায় বসিয়ে বন সৃজন করা হচ্ছে। পাশাপাশি জাপানের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কীভাবে বিলুপ্তরপ্রায় গাছকে বাড় করে তোলা যায়, সেই প্রশিক্ষণও দেওয়া হয় বন দফতরের কর্মীদের। ২০১৪ সাল থেকে চালু হয়েছে ভারত-জাপান যৌথ উদ্যোগের এই প্রকল্পটি। পশ্চিম বর্ধমানের কাঁকসায় ওই নার্সারিতে মাটিতে নয়, শূন্যে লোহার ব্র্যাকেট তৈরি করে সেখানেই তৈরি হয় গাছের চারা। বন দফতরের দুর্গাপুর রেঞ্জের আধিকারিক তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জাপান সরকারের আর্থিক সাহায্যে ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম পর্যায়ের প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে। দ্বিতীয় প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে’। এই প্রকল্পে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে।

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের