রমজান মাসে ৫ দেশের ‘ইফতার’ জনপ্রিয়তায় এগিয়ে! কী খাওয়া হয় জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই রমজান মাস। হাতে আর কিছু সময়। ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র এই মাস ৩০ দিন উপোস করে থাকে।বিশ্বাস করা হয় এই পবিত্র মাহে রমজান মাসে ঈশ্বরের আরাধনা করলে জীবনের সব পাপ ধুয়ে যায় ও ভক্তদের জন্য স্বর্গের দরজা খুলে যায়। রমজান মাসে সবেচয়ে বেশি নজর কাড়া জিনিস হল ইফতার(সান্ধ্য খাবার)।ইফতারের সময় বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ঐতিহ্যবাহী খাবার খাওয়ার প্রচলন আছে।

ইসলাম ধর্মীরা সাধারণত খেজুর দিয়ে রোজা(উপোস)ভেঙে থাকে।তবে অঞ্চল ভেদে বা শহরভেদে বিভিন্ন খাবার খাওয়া হয়ে থাকে।রমজান মাসে বাঙালিদের ইফতারের মধ্যে থাকে লেবুর শরবত, ফলের রস ও রোয়াবজা থেকে শুরু করে চপ-মুড়ি, বিভিন্ন মিষ্টান্ন-পায়েস তো আছেই। তবে পৃথিবীর অন্য মুসলিম দেশে ইফতারে কী খাওয়া হয় জানেন? তবে জানুন পাঁচটি দেশের ঐতিহ্যবাহী ইফতারি সম্পর্কে।

তুর্কির বিখ্যাত দোলমা : ‘দোলমা’ শব্দটি হল তুর্কি শব্দ।যার অর্থ ‘স্টাফড’ বা ‘পুর’। এই খাবার মূলত আঙুরের পাতা, বেল মরিচ বা ক্যাপসিকামের মত সবজির ভেতরে চাল, মসলা ও কিমা করা মাংস ভরে তৈরি করা হয়।এটি রমজান মাসে তুরস্কের অন্যতম জনপ্রিয় খাবারের মধ্যে একটি।

মরক্কোর হারিরা :মরক্কোর জনপ্রিয় একটি খাবার হল ‘হারিরা’।এটা মূলত একধরনের সুস্বাদু স্যুপ। সাধারণত খেজুর ও মিষ্টি পেস্ট্রির সঙ্গে পরিবেশন করা হয়। একে হালিমের সঙ্গে তুলনা করা চলে। হারিরা তৈরি হয় মসুর ডাল, ছোলা, টমেটো, পেঁয়াজ, আদা, হলুদ, দারুচিনি ও বিভিন্ন সুগন্ধি মসলা দিয়ে। সবশেষে ময়দা ও ডিমের কুসুম দিয়ে এটিকে ঘন করা হয়। এটি যেমন পুষ্টিকর তেমন খেতে অত্যন্ত সুস্বাদু হয়।

মিশরের কাতায়েফ : এটি সাধারণত মিশরের খাবার।মিষ্টিপ্রেমীদের জন্য সোনাই সোহাগা তো বটেই। কেকের মতো ও স্পঞ্জি এই মিষ্টান্নটি।মধ্যপ্রাচ্যের অন্যতম মিষ্টান্নের তালিকায় রয়েছে কাতায়েফ।

হালিম : বাংলাদেশ ও পাকিস্তানের অন্যতম জনপ্রিয় খাবার হল হালিম। এটি মূলত মসুর ডাল, গম ও মাটন দিয়ে তৈরি করা হয়। স্বাদ বাড়াতে দারুচিনি, এলাচি, লবঙ্গসহ বিভিন্ন সুগন্ধি মসলা দীর্ঘ সময় ধরে এটি রান্না করা হয়।

ইন্দোনেশিয়ার মি গ্লোসর : এটি মূলত একধরনের নুডলস। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার জনপ্রিয় খাবার এটি। এটি মূলত তৈরি হয় ময়দা ও মাংস দিয়ে। খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই নুডুলস।

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

দেশবাসীকে বড় স্বপ্ন দেখতে হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের