Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উইপ্রোতে নারায়ণমূর্তিকে চাকরিতে নিতে চাননি আজিম প্রেমজি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইনফোসিসের প্রতিষ্ঠতা নারায়ণ মূর্তি একটা সময়ে উইপ্রোতে চাকরি চেয়েছিলেন। কিন্তু উইপ্রো প্রধান আজিম প্রেমজি তাতে রাজি হননি। সম্প্রতি এই কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইনফোসিস প্রতিষ্ঠতা। জানা যায়, নারায়ণমূর্তিকে না নেওয়ায় পরে আপসোসও করেছিলেন আজিম প্রেমজি।

১৯৮১ সালের ছয় জন বন্ধুকে সঙ্গে নিয়ে ইনফোসিস কোম্পানি তৈরি করেছিলেন নারায়ণ মূর্তি। মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের যাত্রা শুরু করেছিলেন তিনি। এই কাজে তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিল তাঁর স্ত্রী ও সুধা মূর্তি। ইনফোসিস তৈরি করার আগে আইটি ভেঞ্চার, সফট্রোনিক্স নিয়ে কাজ করেছিলেন তিনি। আইআইএম আমেদাবাদে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করেন নারায়ণমূর্তি। সেখানে তিনি চিফ সিস্টেম প্রোগ্রামার হিসাবে কাজ করেন তিনি। সেইসময়ই একবার উইপ্রোতে কাজ করার সুযোগ পেয়েছিলেন নারায়ণমূর্তি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নারায়ণমূর্তি জানান, তিনি একবার উইপ্রোতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু আজম প্রেমজি তাঁকে নিতে রাজি হননি। একটা সময়ে আজিম প্রেমজি আপসোস করে বলেছিলেন, তাঁর সবচেয়ে বড় ভুল হয়েছে, নারায়ণমূর্তিকে কাজে না নেওয়া। যদি তিনি তাঁকে উইপ্রোতে নিতেন, তাহলে অন্য কিছু ঘটে যেতে পারত। একইসঙ্গে নিজের স্ত্রীর সম্পর্কে বলতে গিয়ে নারায়ণমূর্তি জানিয়েছেন, তিনি প্রথমে কখনই চাননি, তাঁর স্ত্রী ইনফোসিসে কাজ করুক। পরে অবশ্য তিনি ভুল বুঝতে পেরেছিলেন। তাঁর মতে, তাঁর স্ত্রী তাঁদের সাত জনের থেকে অনেক বেশি শিক্ষিত ছিলেন। প্রসঙ্গত, ২০২৪ সালে যখন নারায়ণমূর্তি এই সাক্ষাৎকার দিচ্ছেন, তখন ইনফোসিসের ভ্যালুয়েশন ৬.৬৫ লক্ষ কোটি টাকা। আর উইপ্রোর ভ্যালুয়েশন ২.৪৩ লক্ষ কোটি টাকা।

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস