দুপুরে কার্নিভালে, যানজট এড়াতে কোন রাস্তা দিয়ে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপুজো কার্নিভাল। চলতি বছর ১১৩ টি ক্লাব এই কার্নিভালে অংশ নিচ্ছে। মহামায়ার শোভাযাত্রা, নাচ, গান সব কিছু মিলিয়ে আজ কলকাতায় হৈ হৈ অবস্থা। শনিবার সকল জেলাগুলিতে কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে. রবিবার তিলোত্তমার বুকে অনুষ্ঠিত হবে দুর্গার কৈলাস পাড়ির বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রসঙ্গত, ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল হবে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, কার্নিভালে বিদেশি রাষ্ট্রদূত, ইউনিসেফের সদস্যরা থাকবেন। সর্বোপরি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। মোতায়েন রাখা হয়েছে বাড়তি ফোর্স। কিন্তু যারা আজ কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাইরে বেরোবেন তাঁরা কোন রাস্তা দিয়ে যাবেন, কোন রাস্তাই বা বন্ধ রাখা হবে, জেনে নেওয়া যাক সবটা।

কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়াও কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি যাওয়া আসা করবে না। আগেই ট্রাফিক পুলিশ জানিয়েছিল, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলবে না। ৯ অক্টোবর পর্যন্ত নির্দেশই জারি থাকবে।

রবিবার দুপুর ২টো থেকে শুরু হবে কার্নিভাল। শেষ হতে সময় লাগবে। তাই কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি শুধুমাত্র খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। যেসব গাড়ি কার্নিভালে অংশ নেবে একমাত্র তাদেরই ছাড় দেওয়া হবে। অন্য সকল গাড়ি বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করবে। এছাড়া আজ রবিবার দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে (পশ্চিম দিকে) যান চলাচল বন্ধ থাকবে।

যারা কার্নিভাল দেখতে আসবেন তাদের প্রথমে পার্কস্ট্রিট বা এক্সপ্ল্যানেড স্টেশনে নামতে হবে। এই দুটি মেট্রো স্টেশনের যে কোনও একটি দিনে মেরে ট্রাফিক পুলিশ নির্দেশিত পথে এগিয়ে যেতে হবে। যারা হেঁটে কার্নিভালের সাক্ষী হতে চাইছেন তাঁরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড ধরে যেতে পারবেন।

রবিবার দুপুর ১২টা থেকে কার্নিভালের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট ইত্যাদিতে গাড়ি রাখা নিষিদ্ধ।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ