২০২৪ সালের সঙ্গে মিল কোন সালের, জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়েছে ২০২৪ সাল। জানা যাচ্ছে, ২০২৪ সালের সঙ্গে ফেলে আসা একটি বছরের খুব মিল রয়েছে। সেই বছরটি হল ১৯৯৬ সাল। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে। অনেকেই এখন নতুন বছরের ক্যালেন্ডার পাননি। তাই অনেকেই এখন তিন দশকের পুরনো সেই ক্যালেন্ডার সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন।

জানা গিয়েছে, ২০২৪ সালের সঙ্গে ১৯৯৬ সালের বেশ কিছু জায়গায় মিল রয়েছে। এই দুই বছরেরই প্রথম দিন শুরু হয়েছে সোমবার থেকে। এই দুটি বছরই হল লিপ ইয়ার, অর্থাৎ এই দুটি বছরেই ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। পাশাপাশি দেখা গিয়েছে, ১৯৯৬ সালের ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। এবার ২০২৪ সালের ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাটিক পদপ্রার্থী বিল ক্লিন্টন। ঠিক সেইরকম ২০২৪ সালেও আরেক ডেমোক্র্যাটিক প্রার্থী তথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফের নির্বাচিত হতে পারেন বলে বিশেষজ্ঞমহলের ধারনা।

১৯৯৬ আর ২০২৪ সালের মধ্যে কী কী মিল রয়েছে, তা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। এক্স হ্যান্ডেলেও শুরু হয়েছে আলোচনা। এনিয়ে টিকটকেও একটি ভিডিও আপলোড করা হয়েছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা তথা নব্বই দশকের শিশুশিল্পী জোনাথন টেইলর থমাসের একটি প্রচ্ছদ ব্যবহার করে একটি ক্যালেন্ডার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংক্রান্ত পোস্টে অনেকেই মজার ছলে সাধারণ মানুষকে আগের ক্যালেন্ডার ব্যবহারের কথা বলেছেন। জানা যাচ্ছে, পুরনো জিনিস বিক্রির সাইটে এখন ১৯৯৬ সালের ক্যালেন্ডার কেনার হিড়িক পড়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ক্যালেন্ডারের দাম ৫০ ডলার থেকে ২০০ ডলার পর্যন্ত উঠেছে।

বুধ-চন্দ্রের অশুভ যোগে কপাল পুড়বে ৩ রাশির জাতকদের, পদে পদে চরম দুর্ভোগ!

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন