Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃত্রিম চিনি ক্যান্সারের কারণ হতে পারে, সতর্ক করল হু

হু’র ক্যান্সার গবেষণা বিভাগ কৃত্রিম চিনি অ্যাস্পার্টামকে ‘সম্ভাব্য কার্সিনোজেন’ বা ক্যান্সারের কারণ হিসেবে চিহ্নিত করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম চিনি অ্যাস্পার্টাম ক্যানসারের কারণ হতে পারে। একটি গবেষণায় এই তথ্য জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (ডব্লিউএইচও)। হু’র ক্যান্সার গবেষণা বিভাগ কৃত্রিম চিনি অ্যাস্পার্টামকে ‘সম্ভাব্য কার্সিনোজেন’ বা ক্যান্সারের কারণ হিসেবে চিহ্নিত করেছে। তবে এখনও পর্যন্ত মানবদেহের জন্য দৈনিক কত পরিমাণ অ্যাস্পার্টাম গ্রহণের দৈনিক সহনশীল পরিমাণ অপরিবর্তিত রেখেছে হু।

উল্লেখ্য কোক, টুথপেস্ট, কাশির ড্রপসহ অনেক দৈনন্দিন ব্যবহৃত পণ্যে অ্যাস্পার্টাম ব্যবহৃত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) দাবি করেছে, সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ডব্লিউএইচও’র অধীনস্থ আরেকটি প্রতিষ্ঠান জয়েন্ট এক্সপার্ট কমিটি অন ফুড অ্যাডিটিভস যদিও এই দাবি মানতে নারাজ। একজন মানুষ সারাদিনে কতটুকু অ্যাস্পার্টাম গ্রহণ করলে ক্ষতি হবে না, সেই পরিমাণ সংক্রান্ত যে নির্দেশনা রয়েছে তা পরিবর্তন করবে না তারা।

উল্লেখ্য বিশ্বের ৯০টির বেশি দেশে অ্যাস্পার্টামের ব্যবহার বৈধ। ১৯৮১ সালে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর অনুমোদন দিয়েছে। অ্যাস্পার্টাম গ্রহণ করা স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা এখনও পর্যন্ত পাঁচবার তা পরীক্ষা করেছে এফডিএ।

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ