কেন বেড়েই চলেছে এভারেস্ট, রহস্য কী?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest) আজও বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার অর্থাৎ প্রায় ৮,৮৪৯ মিটার। ভূতাত্ত্বিকদের থেকে প্রাপ্ত তথ্যানুসারে অবিরাম বৃদ্ধি পেয়েই চলেছে এভারেস্ট। এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম জানিয়েছিলেন এই শৃঙ্গের দৈর্ঘ্য ৩০ ফুট ও প্রস্থ ৬ ফুট। ১৮৫৬ খ্রিষ্টাব্দে পাওয়া তথ্যানুসারে এভারেস্ট পর্বতের উচ্চতা ৮,৮৪০ মিটার ছিল বলে জানা গেছে। এর থেকে স্পষ্টতই বোঝা যায়, ১৬৮ বছরে শৃঙ্গটি বেড়েছে ৯ মিটার। কিন্তু, কেন ? এর নেপথ্যে কী এমন কারণ আছে ? এছাড়া, এতগুলো শৃঙ্গ থাকতে শুধুমাত্র এভারেস্টই কেন এত বৃদ্ধি পেয়ে যাচ্ছে ?  এই নিয়ে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি, এভারেস্টের উচ্চতা নিয়ে ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’-এর (ইউ.সি.এল) গবেষণাপত্রে প্রকাশিত তথ্যে গবেষকরা এভারেস্টের উচ্চতা বৃদ্ধির নেপথ্যে এক নদীক্ষয়ের ভূমিকা আছে বলে দাবি করেছেন। পর্বতটির তলদেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত অরুণ নদীর জন্যেই এভারেস্টের উচ্চতা অন্তত ১৫ থেকে ৫০ মিটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ভূতাত্ত্বিকেরা। গবেষকরা দাবি করেছেন, অরুণ নদীর শিলা ও ভূমিক্ষয় এভারেস্টকে লম্বা হতে সাহায্য করছে। এই ক্ষয়ের জেরে ওই এলাকায় শুরু হয়েছে ‘আইসোস্ট্যাটিক রিবাউন্ড’। জানা যায়, এই প্রক্রিয়াটি পৃথিবীর ভূত্বককে উপরের দিকে ঠেলে দেয়, যা মাউন্ট এভারেস্টকে বৃদ্ধি পেতে সাহায্য করছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণার সহ-লেখক ডঃ ম্যাথিউ ফক্স ‘আইসোস্ট্যাটিক রিবাউন্ড’ বিষয়ে জানিয়েছেন, “এই প্রক্রিয়াটি যে শুধুমাত্র মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধি করছে, এমনটা না। এর ফলে এভারেস্ট এবং এর প্রতিবেশী চূড়া, যেমন লোটসে এবং মাকালুও বৃদ্ধি পাচ্ছে।”  যদিও এভারেস্টের উত্থানের পিছনে প্রাথমিক শক্তি হিসেবে ভারতীয় এবং ইউরেশীয় প্লেটগুলির মধ্যে টেকটোনিক সংঘর্ষে রয়েছে, যা প্রায় ৪ থেকে ৫ কোটি বছর আগে শুরু হয়েছিল বলে মনে করেন ভূতাত্ত্বিকেরা। জানা যায়, এই অঞ্চল দুটির নাম ছিল আঙ্গারা ও গন্ডোয়ানা ল্যান্ড।

জানা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে। হিমবাহের ওজন কমে যাওয়ার ফলে পুরো অঞ্চলটি ধীরে ধীরে উপরে উঠছে, যার ফলে এভারেস্টের উচ্চতাও বাড়ছে। বিজ্ঞানীরা মনে করছেন, যে ভবিষ্যতেও এভারেস্টের উচ্চতা আরও বাড়তে থাকবে। তবে, এই বৃদ্ধির হার কত হবে তা নির্ভর করবে বিভিন্ন কারণের উপর, যেমন: টেকটোনিক প্লেটের চাপের হার, হিমবাহ গলনের হার এবং জলবায়ু পরিবর্তনের গতি। অপর দিকে প্রায় ৮৯ হাজার বছর আগে অরুণ নদীর পাশাপাশি তিব্বত থেকে আরেকটি নদী বয়ে এসেছিল, যা ‘কোশী’ নদী নামে পরিচিত।

বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমালয় পর্বত পৃথিবীর ভূতত্বকের বাইরের স্তর ম্যান্টলের উপর ভাসছে। ম্যান্টল হল মূলত গরম ও আধা তরল শিলার একটি স্তর। অরুণের সঙ্গে কোশি নদী মিলে যাওয়ার পর হিমালয় চত্বরের শিলার একটা বড় অংশ ক্ষয়ে গিয়েছিল। ফলে ম্যান্টলের উপরে অবস্থিত এই পর্বতের ওজন কমে যায়। ফলে এভারেস্ট সহ হিমালয় পর্বত আরও উপরের দিকে উঠে যাচ্ছে। এই প্রসঙ্গে গবেষণাপত্রটির অপর সহ-লেখক অ্যাডাম স্মিথ বিষয়টিকে খুবই চিত্তাকর্ষক বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, “কার্গো জাহাজ থেকে মাল নামিয়ে নিলে জলযানটি অনেকটাই হালকা হয়ে যায়। তখন সেটি সমুদ্রের জলস্তরের একেবারে উপরের দিকে ভাসতে সক্ষম হয়। এভারেস্টের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।’’

গবেষকরা এভারেস্টের উচ্চতা বৃদ্ধির বিষয়ে আরও জানিয়েছেন, প্রতিবছর অন্তত দুই মিলিমিটার করে উঁচু হচ্ছে এভারেস্ট। পর্বতটির এই অপ্রত্যাশিত উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে চীন ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেসের প্রধান লেখক ডঃ জু হান বলেছেন, “মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধি কেবল একটি পর্বতের পরিবর্তন নয়, বরং পৃথিবীর পৃষ্ঠের ক্রমাগত পরিবর্তনের একটি প্রমাণ। টেকটোনিক প্লেটের চলাচল, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে পৃথিবীর চেহারা ক্রমাগত বদলে যাচ্ছে।” তবে ডঃ হান এভারেস্টের উচ্চতা বৃদ্ধির ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেননি বরং পৃথিবীর পৃষ্ঠের একটি বৃহত্তর প্রক্রিয়ার অংশ হিসেবে দেখেছেন। বলা যেতে পারে, এভারেস্টের উচ্চতা বৃদ্ধি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই পরিবর্তনটি টেকটোনিক প্লেটের চাপ এবং জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। ভবিষ্যতে এই পরিবর্তন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে এভারেস্টের পরিবেশ এবং পর্বতারোহণের উপর গভীর প্রভাব পড়বে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক