Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীকে নিয়ে পর্ন ছবি তৈরি করে চাকরি খোয়ালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে, ‘যেমন কর্ম, তেমন ফল’। দুজনেই জড়িত শিক্ষা জগতে। ভবিষ্যতের নাগরিকদের ‘মানুষ’ হিসাবে গড়ার গুরুদায়িত্ব তাঁদের কাঁধে ছিল। কিন্তু সেই গুরুদায়িত্বের কথা ভুলে নীল ছবি বানানোর বেওসা শুরু করেছিলেন। লক্ষ-লক্ষ ভিউ-ও হয়েছিল ওই নীল ছবির ভিডিয়োগুলির। অস্বস্তিতে পড়তে হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পরিচালন পর্ষদকে। ফলস্বরূপ দুজনকেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাড়ানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে।

মার্কিন সংবাদমাধ্যম ‘ইউএস টুডে’-র প্রতিবেদন অনুযায়ী,  ২০০৭ সাল থেকে উইসকনসিন-লা ক্রস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন জো গাউ। আর তাঁর অবৈতনিক সহকারী হিসাবে দায়িত্ব পালন করছিলেন স্ত্রী কামরমেন উইলসন। প্রায় ১৬ বছর ধরে উপাচার্যের দায়িত্ব সামলানো গাউয়ের খানিকটা ভীমরতি ধরেছিল। স্ত্রীর পর্ন ভিডিয়ো তৈরি করে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছিলেন। আর তা বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়ার গোচরে আসে। সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরে বিষয়টি আনেন তাঁরা। এর পরেই নৈতিক স্খলনের দায়ে উইসকনিসন–লা ক্রস বিশ্ববিদ্যালয়ের পরিচালন পর্ষদ গাউ এবং তাঁর স্ত্রী কামরমেন উইলসনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

যদিও স্ত্রীকে নিয়ে পর্ন ছবি তৈরি করে বিভিন্ন ভিডিয়ো তৈরি করে পর্ন সংক্রান্ত ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ঘটনাতে মোটেও অনুতপ্ত নন জো গাউ। আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এপি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘আমরা নিজেদের সম্মতিতেই পর্ন ভিডিয়ো তৈরি করেছি। বিশ্ববিদ্যালয়ের পরিচালন পর্ষদের সদস্যরা আমাদের নিয়ে বাড়াবাড়ি প্রতিক্রিয়া দেখিয়েছেন।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৬৩ বছর বয়সী জো গাউ।

 

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল