আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রদ্ধা কাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে! ফ্ল্যাটের ফ্রিজ থেকে মিলল তরুণীর ৩০ টুকরো দেহ

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রাজধানী দিল্লির শ্রদ্ধা ওয়াকারের নৃশংস খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবার দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া তথ্যপ্রযুক্তির রাজধানী হিসাবে পরিচিত বেঙ্গালুরুতে। শনিবার মাল্লেশ্বরমের একটি ফ্ল্যাটের ফ্রিজ থেকে উদ্ধার হল এক তরুণীর দেহের ৩০টি টুকরো। কে বা কারা তরুণীকে খুন করেছে সেই প্রশ্নের জবাব পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। জীবিত অবস্থায় ওই তরুণীর দেহ টুকরো করা হয়েছে না কি খুনের পরে, তা নিশ্চিত হতে ভিসেরা ও অটোপ্সি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দেহাংশগুলি। ওই নৃশংস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ব্যায়ালিকাভাল থানার অন্তর্গত একটি বহুতলে মাস তিনেক আগেই ভাড়াটিয়া হিসাবে থাকতে শুরু করেছিলেন খুন হয়ে যাওয়া তরুণী। এক কামরার ফ্ল্যাটেই থাকতেন। পড়শি কিংবা স্থানীয়দের সঙ্গে বেশি কথাবার্তা বলতেন সকালে বেরিয়ে সেই রাতে বাড়ি ফিরত। সম্প্রতি তরুণীর দাদা এসে বোনের সঙ্গে কিছুদিন ছিলেন। তিনি চলে যাওয়ার পর মা ও বোন আসেন। শনিবার ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে বহুতলের বাসিন্দারাই পুলিশে খবর দেন। খবর পেয়েই পুলিশ এসে ১৬৫ লিটারের ফ্রিজের ভিতর থেকে স্তুপাকৃত দেহাংশ উদ্ধার করে।  ফ্রিজটি চালুই ছিল।

বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) সতীশ কুমার জানিয়েছেন, ‘তরুণীর পরিচয় শনাক্ত হয়েছে। কিন্তু তিনি কীভাবে খুন হলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে গত কয়েক দিনে কে কে প্রবেশ করেছেন, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তরুণীর খুনের ঘটনায় মাঝবয়সি এক ব্যক্তির খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ওই ব্যক্তি খুন হয়ে যাওয়া তরুণীর পূর্বপরিচিত।  প্রায় সপ্তাহ দুয়েক আগে তাঁকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভা সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ