মূর্তি বিকৃত করার অভিযোগে যুবককে গাছে উল্টো ঝুলিয়ে গণধোলাই

আহত যুবক নিকটবর্তী হাসপাতালে ভর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝুনঝুন (রাজস্থান): মূর্তি বিকৃত করার অভিযোগে এক যুবককে গাছে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে জনতা বেদম ঠেঙিয়েছে। মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝুনঝুনু জেলার উদয়পুরওয়াততিতে। স্থানীয়দের দাবি, ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল। এর আগেই সে এলাকার আরও একটি মন্দিরে ঢুকে মূর্তি বিকৃত করেছিল। সেই ঘটনার পর যুবকে সতর্ক করে দেওয়া হয়। নিষেধ করা হয় মদ পান করতে। ওই যুবক গ্রামবাসীদের পরামর্শ মানতে অস্বীকার করে। স্থানীয়দের দাবি, মদ পান করে সে এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে। তাঁর আঘাত গুরুতর বলেই খবর। যুবককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবকের নাম জানা যায়নি। গণধোলাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। 

উল্লেখ করা যেতে পারে, রাজস্থানজুড়ে সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। একদল মানুষ নিজের হাতেই তুলে নেয় আইন। গণধোলাই বন্ধ করতে রাজস্থান বিধানসভায় আইন পাশ হয়েছে। বিল পাশ হয় ২০১৯-য়ে। বিলে বলা হয়েছে গণধোলাইয়ে জড়িত ব্যক্তির যাবজ্জীবন কারাবাস। সেই সঙ্গে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা। জরিমানা ধার্য হবে ঘটনার গভীরতার নিরিখে। বিরোধীদল বিজেপি কড়া ভাষায় এই বিলের প্রতিবাদ জানায়। দাবি করে বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর।  সেই বিল পাশ হওয়ার পরেও রাজস্থানে গণধোলাই বন্ধ রোধ করা যাচ্ছে না। 

আরও পড়ুন ছেলেধরা সন্দেহে ভিখারিকে চুলের মুঠি ধরে গণধোলাই

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…