দু’মাসের মধ্যেই তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড, ভোররাতে তুমুল আতঙ্ক

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে তারাপীঠ মন্দির সংলগ্ন এক অভিজাত হোটেলে অগ্নিকাণ্ড ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগুন যেন কিছুতেই পিছু ছাড়ছে না তারাপীঠের হোটেলগুলি থেকে! পুজোর আগে বীরভূমের এই তীর্থক্ষেত্রের ঠিক পাশেই এক অভিজাত হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই রেশ কাটতে না কাটতে আবারও বিপর্যয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে তারাপীঠ মন্দির সংলগ্ন এক অভিজাত হোটেলে অগ্নিকাণ্ড ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কোনও ক্ষয় ক্ষতির খবরও পাওয়া যায়নি। আতঙ্ক ফিরলেও আবাসিকরা সকলেই নিরাপদে রয়েছেন।

প্রাথমিক সূত্রের খবর, ওই বিলাসবহুল হোটেলের দোতলার একটি ঘরে আচমকাই আগুন লেগে যায়। কিন্তু আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ সূত্রের খবর, হোটেলটির নাম ‘গডস কাউন্টি’। অনেকটা জায়গা জুড়ে লজটি নির্মিত। চারপাশ খোলামেলা। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ওই লজের দোতলায় আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের অনেকক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে লজের ভিতরে থাকা আবাসিকদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

দমকল সূত্রের খবর, লজের দ্বিতীয় তলার ২০১ নম্বর ঘরের বিছানায় আগুন লেগেছিল। সেখান থেকেই আগুন দ্রুত গোটা লজে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় মুড়ে যায় চারপাশ। মুহূর্তের মধ্যে লজের অন্যান্য ঘরগুলিও ধোঁয়ায় ভরে যায়। আতঙ্ক ছোটাছুটি পড়ে যায় আবাসিকদের। তারা দ্রুত নিচে নেমে আসেন। সময়মতো দমকল ও পুলিশ বাহিনী ছুটে আসায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

গত অগস্ট মাসে ভোররাতে তারাপীঠের মন্দিরের সামনেই একটি অভিজাত হোটেলে আগুন লেগে যায়। যার ফলে ৯ জনের মৃত্যু হয়। এরপর রামপুরহাটের আরও একটি হোটেলের রান্নাঘরে আগুন লেগে যায়। কিন্তু তাতে কেউ প্রাণ হারাননি। এরপর কলকাতার একটি হোটেলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ১১ জনের মৃত্যু হয়। এরপরেই রাজ্যজুড়ে সকল ছোটবড় হোটেলে অভিযান চালায় পুলিশ। কয়েকটি হোটেলে নিরাপত্তার অভাবের কারণে বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে আবারও তারাপীঠের হোটেলে আগুন লাগল। হোটেলে অগ্নিকাণ্ডের এই ধারাবাহিকতায় আতঙ্কিত পর্যটকেরা।

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?