প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি সঙ্গীত পরিচালক প্যায়ারেলাল শর্মার স্ত্রী সুনীলা প্যায়ারেলাল শর্মা। রবিবার (১২ জুলাই) মুম্বইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে সঙ্গীত-চলচ্চিত্র জগৎ শোকাহত। সুনিলাকে তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা ‘আম্মা’ বলে ডাকতেন, এই নামেই তিনি স্নেহভরে পরিচিত ছিলেন বলিউডে। কয়েকটি ভাইরাল ভিডিওতে কিংবদন্তি সঙ্গীত পরিচালকের ভবনের কাছে পরিবার ও বন্ধুদের সমবেত হতে দেখা গিয়েছে।

এই খবরটি প্রথমে জানিয়েছেন গায়িকা প্রিয়াঙ্কা মিত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন নোট শেয়ার করে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমরা আমাদের প্রিয় আম্মা, সুনীলা প্যায়ারেলালকে হারিয়েছি। ১২ জুলাই পরিবারের উপস্থিতিতেই তিনি প্রয়াত হয়েছেন। আম্মা তাঁর সরলতা, ভালবাসা এবং সেবার মনোভাব নিয়ে জীবনযাপন করেছেন। যারা তাঁকে চিনতেন, তাঁদের সকলের কাছে তিনি ছিলেন উষ্ণতা ও স্নেহের উৎস।’ আজ, সোমবার (১৩ জুলাই) মুম্বইয়ের সান্তাক্রুজ (পশ্চিম)-এর দত্তাত্রেয় রোড শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

তবে তাঁর স্বামী চলচ্চিত্র জগতের প্রখ্যাত সুরকার হলেও সুনীলা শর্মা সরাসরি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন না, তবুও তিনি প্যায়ারেলালের বর্ণাঢ্য কর্মজীবনের অন্যতম সমর্থক ছিলেন। তিনি শুধু তাঁর জীবনসঙ্গীই ছিলেন না, বরং তাঁর কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী স্তম্ভও ছিলেন। বছরের পর বছর ধরে সঙ্গীতানুষ্ঠান, জনসভা এবং টেলিভিশন অনুষ্ঠানে তাঁর সঙ্গী ছিলেন। তাঁকে প্রায়শই ইন্ডিয়ান আইডল, সারেগামাপা, সুপারস্টার সিঙ্গার-এর মতো জনপ্রিয় গানের রিয়েলিটি শো-গুলিতে প্রবীণ সুরকারের সঙ্গে দেখা যেত। ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল বিশেষ পর্বে, একজন প্রতিযোগী ও তাঁর মা সুনীলাকে হাতে তৈরি একটি শাড়ি উপহার দিয়েছিলেন, যা দেখে তিনি দৃশ্যত আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আশি-নব্বইয়ের দশকে লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল সুরকার জুটি বলিউডের অন্যতম মাইলফলক ছিল। বছরের পর বছর ধরে হিন্দি সিনেমার দর্শকদের অনেক স্মরণীয় গান উপহার দিয়েছেন। তাই হিন্দি সিনেমার সঙ্গীত জগতের জন্য সুনীলা শর্মার মৃত্যু এক মর্মান্তিক ক্ষতি।

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?