সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

নদিয়া সীমান্তে ফের বড় সাফল্য বিএসএফের। উদ্ধার ১৭ কোটি টাকার সোনা। হাতেনাতে পাকড়াও বাংলাদেশি দুষ্কৃতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া সীমান্তে ফের বড় সাফল্য বিএসএফের। উদ্ধার ১৭ কোটি টাকার সোনা। হাতেনাতে পাকড়াও বাংলাদেশি দুষ্কৃতী। বাংলাদেশ থেকে এ দেশে সোনা পাচার রুখে বড় সাফল্য অর্জন করল বিএসএফ বাহিনী। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ৩২ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের হালদারপাড়া বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী। তখনই ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহভাজন একজনকে ধরে ফেলে বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এরপর তাঁকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮৯টি সোনার বিস্কুট। 

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের উপর দিয়ে পুটলিতে বাঁধা সোনার বিস্কুট ভারতের দিকে পাচারের চেষ্টা করছিল সে। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে বিষয়টি। তৎপর হয়ে ওই বাংলাদেশি দুষ্কৃতীকে ধাওয়া করে তাঁরা, কিন্তু সে পালাতে পারেনি। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেন জওয়ানরা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৮৯টি সোনার বিস্কুটের মোট ওজন প্রায় ১১,২৮১.৭৭০ গ্রাম, অর্থাৎ প্রায় ১১ কেজি ২৮২ গ্রাম। পরীক্ষায় সোনা ২৪ ক্যারেটের বলে নিশ্চিত করা হয়েছে।

বিএসএফের হিসেব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ১৭ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৩০২ টাকা। ঘটনায় সোনা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃত বাংলাদেশি দুষ্কৃতীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিএসএফ সূত্রের জানা গিয়েছে। যদিও এই প্রথম নয়, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই সীমান্তে টহলদারি জোরদার করা হয়েছে এবং পাচার রুখতে এরকম ধরপাকড় চলছে। 

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ