বান্দিপোরায় অনুপ্রবেশে রুখে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, বান্দিপোরা : ভূস্বর্গে সাফল্য নিরাপত্তা বাহিনীর। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় (Bandipora) অনুপ্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি (Terrorists)। বান্দিপোড়ার গুরেজ সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আগাম খবর পেয়ে অনুপ্রবেশ আটকে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir) পুলিশের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুপ্রবেশের চেষ্টার খবর মিলেছিল। সেই খবর পাওয়ার পর ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীরের পুলিশ যৌথভাবে অভিযান চালায় গুরেজ সেক্টরে। সেখানেই ধরা পড়ে তারা।  সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে।  সেনারা সন্দেহজনক কার্যকলাপ দেখতে পেলেই ব্যবস্থা নিচ্ছে। কেউ অনুপ্রবেশের চেষ্টা করলেই তাদের আটকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অনেকসময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভারতীয় সেনার (Indian Army) তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আগে থেকেই খবর মিলেছিল। বৃহস্পতিবার ভোররাতে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। নওশেরা নারের কাছে নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গিদের দেখতে পায় নিরাপত্তা বাহিনী।  জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ দল অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন নওশেরা নার ৪’(Operation Nowshera Nar 4)।  জঙ্গিদের সঙ্গে শুরু হয়েছে গুলির লড়াই। তাতেই মৃত্যু হয়েছে দুই জঙ্গির। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে। অভিযানের কথা টের পেয়েই গুলি চালাতে শুরু করেছিল জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। তাতেই ২জনের মৃত্যু হয়েছে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী