পুরভোটে ডিউটি করে ফিরেই অসুস্থ বিডিও! ভোরে মৃত্যু

রবিবার কলকাতা পুরনিগমের ১০ নম্বর বোরোর যোদপুরপার্ক বয়েজ স্কুলে ভোটের ডিউটি সামলেছিলেন মনোজবাবু। ভোটের ডিউটি সেরে ভোর ৩টে নাগাদ তিনি তাঁর নিমপীঠের কোয়ার্টারে ফেরেন। তারপরই তিনি অসুস্থ বোধ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরির সুখ অনেক, তবে হ্যাপাও আছে। যার অন্যতম হল ভোটের ডিউটি সামলানো। সরকারি চাকরি মানেই যে ভোটের ডিউটিতে ডাক পড়বে সেকথা সকলেই জানেন। কলকাতা পুরনির্বাচনেও তাই ডাক পড়েছিল রাজ্য সরকারের কর্মচারী থেকে আধিকারিকদের। কিন্তু সেই সব ডিউটি করা আধিকারিকদের মধ্যেই এক আমলার মৃত্যু ঘটলো সোমবার ভোরে। মৃত বিডিও’র নাম মনোজ মল্লিক(৪২)। দক্ষিণ কলকাতার যোদপুরপার্ক বয়েজ স্কুলে তাঁর ভোটের ডিউটি পড়েছিল। তিনি ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও। ঠিক কী কারনে তাঁর মৃত্যু হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।   

রবিবার কলকাতা পুরনিগমের ১০ নম্বর বোরোর যোদপুরপার্ক বয়েজ স্কুলে ভোটের ডিউটি সামলেছিলেন মনোজবাবু। ভোটের ডিউটি সেরে ভোর ৩টে নাগাদ তিনি তাঁর নিমপীঠের কোয়ার্টারে ফেরেন। তারপরই তিনি অসুস্থ বোধ করেন। নিজের কয়েকজন ঘনিষ্ঠকে সে কথা জানিয়েও ছিলেন তিনি। তড়িঘড়ি করে তাঁকে শ্রীরামকৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ তিনি মারা যান। খবর পেয়েই হাসপাতালে যান বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার ও একাধিক ব্লকের বিডিও ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। বিধায়ক বলেন, ‘ভোটের ডিউটি সেরে নিজের কোয়ার্টারে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিডিও। হাসপাতালে নিয়ে যেতে যেতেই শেষ। জনপ্রিয় বিডিও ছিলেন। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতেন। এই ব্লকের যে কী ক্ষতি হল, তা বলা যায় না। অত্যন্ত দক্ষ এক জন আধিকারিক হিসাবে তিনি পরিচিত ছিলেন।’ জানা গিয়েছে তাঁর স্ত্রী ও দুই পুত্র কন্যাসন্তান রয়েছে বাড়িতে।

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া