কানাডার ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে খানখান, উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস লেখার স্বপ্ন অধরাই থেকে গেল কানাডার কাছে। অভিজ্ঞতা না থাকার মূল্য চোকাতে হল জোনাথন ডেভিডদের। মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল বিশ্বকাপের সহ আয়োজকদের। কানাডাকে কাঁদিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আশরাফ হাকিমিরা। সৌজন্যে আজেদ্দিন উনাহির জোড়া গোল।

হিউস্টনে শনিবার (৪ জুলাই) রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে কানাডা। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে মরিয়া হয়ে ঝাঁপান স্টিফেন ইউস্তাকিও-জোনাথন ডেভিডরা। ম্যাচের পঞ্চম মিনিটেই জনাথন ডেভিডের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এর ছয় মিনিট পর ১১ মিনিটের মাথায় ফের একবার দলের নিশ্চিত পতন রুখে দেন তিনি। তানি ওলুওয়াসেইয়ের নিচু শট পা বাড়িয়ে ফিরিয়ে দেন তিনি। কানাডার আক্রমণের মুখে বার বার ছন্নছাড়া দেখাচ্ছিল মরক্কোকে। ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মরক্কোর তারকা ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। ফলে মরক্কোর আক্রমণের গতি আরও কমে যায়। প্রথম ২৫ মিনিটে একটিও শট নিতে পারেনি আটলাস লায়নরা। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। এই অর্ধে খানিকটা গো-জোয়ারি ফুটবলও খেলে দুই দল। ফলে ছয় জনকে হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের রং। প্রথমার্ধে ছন্নছাড়া দশায় থাকা মরক্কো শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে। আর তারও ফল মেলে। ৫০ মিনিটে ফ্রি-কিক থেকেই আসে কাঙ্ক্ষিত গোল। অধিনায়ক আশরাফ হাকিমি নিচু পাস বাড়িয়ে দেন আজেদ্দিন উনাহির দিকে। বক্সের ঠিক বাইরে থেকে প্রথম স্পর্শেই নিখুঁত শটে উনাহি বল পাঠিয়ে দেন কানাডার জালে। ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো। ওই গোল হজমের পরে তেড়েফুঁড়ে ঝাঁপায় কানাডা। অধিকাংশ খেলোয়াড়ই গোল শোধের আশায় উপরে উঠে যান। ৭৯ মিনিটে তাজান বুকানানের ৩০ গজ দূরের জোরাল শটও অসাধারণ ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন বুনু। এর তিন মিনিট বাদেই দ্রুত প্রতি আক্রমণ থেকে উঠে গিয়ে কানাডার রক্ষণে হানা দেয় মরক্কোর খেলোয়াড়রা। ব্রাহিম দিয়াজ বল নিয়ে অনেকটা ছুটে গিয়ে ডান দিক থেকে ভেতরে ঢুকে ছোট্ট পাস বাড়ান উনাহির উদ্দেশে। সুযোগের সদ্ব্যবহার করতে কোনও ভুল করেননি মরক্কোর মিডফিল্ডার। প্রথম স্পর্শেই জোরাল শটে বল জালে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের অষ্টম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে দিয়াজের বাড়ানো পাসে বাঁ পায়ের শটে গোল করে ব্যবধান ৩-০ করেন সুফিয়ান রাহিমি। ওই গোল ছিল কানাডার কফিনে শেষ পেরেক।

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা