জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে ধর্মতলায় হাজির  চাকদহ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলায় শহিদ তর্পণ দিবসের সমাবেশে হাজির থাকতে সোমবার সকাল থেকেই শহরে পা রাখতে শুরু করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূলের কর্মী-সমর্থকরা। শহিদ স্মরণে আয়োজিত সভা উপলক্ষে সকাল থেকেই শিয়ালদহ-হাওড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলা রওনা হয়েছেন। এক-একটা মিছিল রঙিন-বর্ণময় হয়ে উঠেছে। কারও মাথায় তৃণমূলের টুপি, আবার কারও পরনে সবুজ পঞ্জাবি। তবে সেই মিছিলের ভিড়ে চোখ টেনেছেন চাকদহ পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মৌমিতা ভট্টাচার্য। তিনি খোদ জগন্নাথ দেবের মূর্তি কোলে করে মিছিলে পা মিলিয়েছেন। আর খোদ ভগবানের মূর্তি দেখে অনেকেই দু’হাত ঠেকিয়ে প্রণাম সেরেছেন।

বেলা বারোটায় সভা শুরুর কথা থাকলেও কয়েক ঘণ্টা আগেই জনসমুদ্রের আকার নিয়েছে ধর্মতলা চত্বর। যে দিকেই তাকানো যাচ্ছে, গিজ গিজ করছে কালো মাথা। শেষ পর্যন্ত ভিড় কোথায় গিয়ে পৌঁছবে তা বোঝা যাচ্ছে না। তবে শহিদ তর্পণ সভাকে ঘিরে দলের নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস আর উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মুখের হাসি চওড়া হচ্ছে।

কলকাতা হাইকোর্টের তরফে তৃণমূলের সভা ঘিরে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোনও মিছিল করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি। ফলে সেই নির্দেশ মেনে সকাল ছয়টা থেকে শিয়ালদহ-হাওড়া স্টেশন সহ বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সকাল সাতটার মধ্যেই কযেক হাজার তৃণমূল কর্মী-সমর্থক পৌঁছে যান ধর্মতলা চত্বরে। মূল মঞ্চের সামনে জায়গা করে নিতে অনেকে রবিবার রাতেই ধর্মতলায় হাজির হয়েছেন।

শাসকদলের সবচেয়ে বড় সমাবেশ ঘিরে যাতে অফিস টাইমে শহর যানজট তৈরি না হয়, তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছে কলকাতা পুলিশ। এসএন বন্দোপাধ্যায রোল, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ব্র্যাবোর্ন রোড, রেল রোল, চৌরঙ্গি রোড সহ বিভিন্ন রাস্তায় বাড়তি মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী। সকাল থেকে রাস্তায় নেমেছেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরাও। রাস্তার এক পাশ দিয়ে চলছে মিছিল। বাকি অংশ দিয়ে মসৃণ গতিতে যাতায়াত করছে যানবাহন। যদিও অন্যান্য কর্মব্যস্ত দিনের চেয়ে ছবিটা ভিন্ন। তুলনায় বাস-ট্যাক্সির সংখ্যা কম।

 

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের