দলছুট দাঁতালের হানায় ঝাড়গ্রামে বৃদ্ধের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতির হানায় জেরবার ঝাড়গ্রামবাসীরা। এক দলছুট হাতির আক্রমণে(Elephant Attack) মৃত্যু ঝাড়গ্রামের(Jhargram) এক বৃদ্ধের এবং গুরুতর জখম তাঁর স্ত্রী। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা খবর পেয়ে তাঁদের জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণ শবর। বয়স ৭০ এবং তাঁর স্ত্রীর নাম রেণু শবর। তাঁর বয়স ৬৮ বছর। রাতে জঙ্গলে কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির মুখোমুখি হন তাঁরা। সেই সময়ই দলছুট দাঁতাল হাতিটি তাঁদের উপর চড়াও হয়। হাতির হানায় জখম হয়েছেন দুজনেই। গ্রামবাসীরা জানিয়েছেন, ঝারগ্রামের কুষকুলিয়া গ্রাম শাল জঙ্গলে ঘেরা। বুধবার দুপুরে গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। বন দফতর তরফে তাদের গ্রামে খবর দেওয়া হয়। সতর্ক করা হয় গ্রামবাসীদের। কাউকে জঙ্গলে ঢুকতে নিষেধ করেন বন দফতরের আধিকারিকেরা। তাঁরাও জঙ্গলের সামনে পৌঁছে হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। কিন্তু কৃষ্ণ এবং রেনু শবর সম্ভবত বন দফতরের সতর্কবার্তা জানতে পারেনি। তাঁরা বিশেষ কাজে জঙ্গলে গিয়েছিলেন। রাতে ফেরার পথে হাতি তাঁদের আক্রমণ করে।

বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা জঙ্গলে তাঁদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দু’জনকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ওখানে বৃদ্ধকে মৃত(Death)  বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মৃতের আত্মীয় নির্মল শবর বলেন, ‘‘সারা রাত জঙ্গলের মধ্যেই দু’জন পড়েছিল। সকালে তাদের দেখতে পাওয়া যায়। জঙ্গলে কাজ করতে গিয়েছিল দু’জনেই। হাতির হানায় এক জনের প্রাণ গেল।’’

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা