রাজকোটে দুই পেসার নিয়ে খেলতে নামছে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। আর ওই টেস্টের ২৪ ঘন্টা আগেই নিজেদের প্রথম একাদশ জানিয়ে দিল সফরকারী দল ইংল্যান্ড। বিশাখাপত্তনমে যে দল খেলেছিল তা থেকে বাদ পড়েছেন তরুণ অফ স্পিনার শোয়েব বশির। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার মার্ক উড। চলতি সিরিজে এই প্রথম দুই পেসার নিয়ে খেলতে নামছে অস্ট্রেলিয়া।

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে মোট পাঁচ টেস্টের সিরিজ হবে। ইতিমধ্যে দুটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। হায়দরাবাদে প্রথম টেস্টে জিতেছিল ইংল্যান্ড। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে জিতে সমতা ফেরান রোহিত শর্মারা। ফলে সিরিজের ফলাফল ১-১। এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগামিকাল নামছে দুই দল। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দলে পেসার হিসাবে ছিলেন মার্ক উড। যদিও বল হাতে আগুন ঝরাতে পারেননি তিনি। ভারতের দুই ইনিংসে একটিও উইকেট পাননি। যে কারণে বিশাখাপত্তনমে উডের পরিবর্তে দলে জায়গা পান জেমস অ্যান্ডারসন। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ফলে তাঁকে বসানোর রাস্তায় হাঁটার ঝুঁকি নেননি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। বরং বিশাখাপত্তনমে অভিষেকে নজরকাড়া অফ স্পিনার শোয়েব বশিরকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, রাজকোটের উইকেট পেসারদের জন্য সহায়ক। সেই কারণেই শোয়েব বশিরকে বসিয়ে দলে উডকে ফেরানো হয়েছে। অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেঁধে রাজকোটে বোলিং করবেন ৩৪ বছর বয়সী ফাস্ট বোলার।

রাজকোট টেস্টে ইংল্যান্ড দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।

 

 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট