বারুইপুরে রেস্টুরেন্টে ভয়াবহ আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর :দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর রেলগেটের পাশে একটি রেস্টুরেন্টের রান্না ঘরে(Resturent Kitchen) আগুন লাগে শনিবার ভোরে । স্থানীয় বাসিন্দা মনিকা ব্যানার্জি প্রাত: ভ্রমণে বার হয়ে দেখেন ওই রেস্টুরেন্টের রান্নাঘরে দাউ দাউ করে আগুন(Fire) জ্বলছে। তিনি চিৎকার করলে প্রথমে রেস্টুরেন্টের কর্মচারীরা জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করে । দমকল বিভাগে(FireBrigade) খবর দিতে কিছুক্ষণের মধ্যে দমকল কর্মীরা ছুটে আসেন এলাকায় । একটি ইঞ্জিন প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

দমকল বাহিনীর আধিকারিক উদ্দিন মোল্লা জানান , খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি ইঞ্জিন সহ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছই । প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । প্রাথমিক ভাবে মনে হয় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল । ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে । রেস্টুরেন্টের মালিক দীপঙ্কর পাল জানান , রেস্টুরেন্টের রান্না ঘরে রাখা ফ্রিজেশর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে ।

প্রথমে কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে একটি দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে । একটি তিনশো লিটারের ফ্রিজ সহ রান্নাঘরের প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোন হতাহতের খবর নেই। ওই রেস্তোরাঁতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

মাঝ গঙ্গায় মৃত্যুর সঙ্গে লড়াই, ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক