কয়েক কোটি টাকার সোনা ও নগদ নিয়ে চম্পট স্বর্ণ ব্যবসায়ীর, এলাকায় তীব্র চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ​পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেড়থান এলাকায় কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছে এক স্বর্ণ ব্যবসায়ী। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা করেছে।

ঘটনার খবর পেয়ে যায় এগরা থানার পুলিশ। তারাই এখন তদন্ত শুরু করেছে। ​জানা গিয়েছে, অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীর নাম শেখ সাত্তার। বিগত প্রায় ৪ বছর ধরে জেড়থানে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করত সে। অভিযোগ, দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে তিনি বিশ্বাস অর্জন করে। তারপর এলাকার বহু গ্রাহকের কাছ থেকে পুরোনো সোনা নিয়ে নতুন গয়না তৈরি করে দেওয়ার নাম করে এবং নগদ টাকা অ্যাডভান্স নিয়ে গালভরা প্রতিশ্রুতি দিয়ে বিপুল টাকা সংগ্রহ করে। আচমকা ​গত বুধবার সন্ধ্যা থেকেই ওই স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ। এরপরেই এলাকাবাসী বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন।

অভিযোগ, সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়েছে ওই সোনা ব্যবসায়ী। ​​জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর আধার কার্ডে ঠিকানা রয়েছে হুগলি জেলার বগবতীপুর এলাকার। তবে এলাকাবাসীর একাংশের অনুমান, শেখ সাত্তার হয়তো বাংলাদেশী নাগরিক। পরিচয় গোপন করেই সম্ভবত এই বিপুল আর্থিক প্রতারণা করেছেন। তাঁর বাংলাদেশী হওয়ার অনুমান স্থানীয়দের মধ্যে আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে।
​এই আর্থিক প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। বহু মানুষ তাঁদের সঞ্চয় ও সোনা হারিয়ে এখন দিশাহারা। এগরা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর