মোষের ভয়ে গাছে সিংহ! বনের রাজার কাণ্ডকারখানায় হেসে খুন নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘শিকার’ ঘুরে বেড়াচ্ছে নীচে, এদিকে ‘শিকারি’ প্রাণভয়ে চড়েছে গাছে। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে মোষের ভয়ে গাছে চড়েছে জঙ্গলের রাজাধিরাজ কেশরধারী সিংহ। আর তাই দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটপাড়ায়। ওই ভিডিও দেখে নেটিজনদের মন্তব্য, কে যে শিকারি এখানে সেটাই বোঝা যাচ্ছে না।

ভিডিওটি আপাতদৃষ্টিতে হাস্যকর বলে মনে হলেও বিষয়টি কিন্তু আদতে হাস্যকর নয়। কারণ দলের মধ্যে জোট বেঁধে থাকলে মোষ কিংবা বাইসন যাদের প্রাথমিকভাবে বাঘ, সিংহের শিকার বলেই আমরা জেনে থাকি তারাও সিংহ, বাঘ কিংবা চিতার মতো হিংস্র পশুদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। আফ্রিকার জঙ্গলে বাইসন কিংবা মোষের হামলায় সিংহের মৃত্যুর খবর প্রায়শইই পাওয়া যায়। 

তবে এই সিংহের ভিডিওটি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি বিষয়টি মজার ছলেই করেছেন। ফলে নেটপাড়ার লোকজন মজার মজার কমেন্ট করে পুরো বিষয়টি আরও মজাদার করে তুলেছেন। তাঁদের মধ্যে কেউ লিখেছেন, ভিডিওটি দেখে ‘শিম্বা’ সিনেমার কথা মনে পড়ে গেল। ওই সিনেমাতেও ছোট্ট সিম্বা একবার বাইসনের ঝাঁকের মধ্যে পড়েছিল এবং তাকে সেই বিপদ থকে বাঁচাতে গিয়ে শিম্বার বাবা মারা যায়। কেউ আবার বলেছেন, ‘কখনও কখনও শিকারি নিজেই শিকারে পরিণত হয়।’ ইতিমধ্যেই ওই ভিডিওটি ২২ হাজার ৪০৫টি লাইক পেয়েছে। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি রিপোস্টও করেছেন।  

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে