হাওড়া-শিয়ালদায় বাতিল একাধিক লোকাল-দুরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের

পাশাপাশি আংশিক বাতিল হয়েছে ২০টি ট্রেন এবং যাত্রার সময় পরিবর্তন হয়েছে আরও ১০টি ট্রেনের। এছাড়াও ৯টি দুরপাল্লার ট্রেনের রুটও বদল করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবারের পর বুধবারও একাধিক ট্রেন বাতিল করল রেল। মঙ্গলবার ৩৮৫টি ট্রেন বাতিল করেছিল ভারতীয় রেল। বুধবার মোট ৪২৩টি ট্রেন বাতিল করা হয়েছে। এরমধ্যে হাওড়া ও শিয়ালদা শাখার একাধিক লোকাল ট্রেন রয়েছে। যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে। রেল সূত্রে জানা যাচ্ছে, ৪২৩টি ট্রেন বাতিল করার পাশাপাশি আংশিক বাতিল হয়েছে ২০টি ট্রেন এবং যাত্রার সময় পরিবর্তন হয়েছে আরও ১০টি ট্রেনের। এছাড়াও ৯টি দুরপাল্লার ট্রেনের রুটও বদল করা হয়েছে। কলকাতা থেকে অমৃতসরগামী ১২৩৫৭ দূর্গিয়ানা এক্সপ্রেস এবং দেরাদুন থেকে কলকাতাগামী ১২৩৭০ কুম্ভ এক্সপ্রেস বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল হয়েছে। এরমধ্যে শিয়ালদা শাখার শিয়ালদা-ব্যারাকপুর, শিয়ালদা-কল্যাণী সীমান্ত, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-বনগাঁ। আবার দক্ষিণ শাখার শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর ও শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল। পূর্ব রেলের হাওড়া শাখার বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে, হাওড়া-চন্দনপুর, হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-সিঙ্গুর, হাওড়া-তারকেশ্বর ও হাওড়া-মেচেদা লোকাল। তবে বিস্তারিত সূচি দেখতে হলে https://enquiry.indianrail.gov.in/mntes বা NTES অ্যাপে এই তালিকা দেখতে পারবেন যাত্রীরা।

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা