IPL-2023: গুজরাটের হয়ে দূরন্ত ব্যাট ঋদ্ধি ও শুভমনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল রবিবার আহমেদাবাদের মাটিতে গুজরাট বনাম লখনউ-এর লড়াই হলেও, মূলত লড়াইটা ছিল দুই ভাইয়ের। অর্থাৎ একদিকে হার্দিক  অন্য দিকে ক্রুণাল। কাজেই এই ম্যাচের গুরুত্বটাই ছিল আলাদা। কেননা দুই ভাই-ই ছিলেন দুই দলের অধিনায়ক।

রবিবার ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন লখনউ দলনেতা ক্রুণাল পাণ্ডিয়া। ব্যাট হাতে অন্য ম্যাচগুলির মতো ক্রিজে গুজরাট দলের হয়ে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ও ছন্দে থাকা শুভমন গিল। কিন্তু রবিবার দিনটা ছিল বাংলার তরুণ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার।

দূরন্ত ছন্দে ব্যাট করে ঋদ্ধিমান করলেন সর্বোচ্চ ৮১ রান। মাত্র ৪৩টি বল খেলে ১০টা বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে এই রান করলেন হার্দিকের দলের অন্যতম ক্রিকেটারটি। ঋদ্ধিমানকে যোগ্য সহায়তা করলেন শুভমন।

আরও জানতে পড়ুন: দূরত্ব ঘুচিয়ে হাত মেলালেন সৌরভ-বিরাট

রবিবার যে আইপিএল-এ গুজরাট দলের হয়ে বড় রানের টার্গেটের লক্ষ্য নিয়েই ব্যাট করতে নেমেছিলেন ঋদ্ধিমান ও শুভমন তা তাঁদের ব্যাটিং করা দেখেই বোঝা গিয়েছিল। একটা সময় মনেও হচ্ছিল এই দুইজনই বুঝি আজকে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে আইপিএল-এর ইতিহাসে নজির গড়বেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। ৮১ রানের মাথায় ঋদ্ধিকে সাজঘরে পাঠিয়ে দেন আবেশ খান।

এরপর ক্রিজে দলনেতা হার্দিক। জুটি বাঁধেন শুভমনের সঙ্গে। কিন্তু ব্যক্তিগত ২৫ রানের মাথায় হার্দিক ফিরে যান প্যাভিলয়নে। কিন্তু ঋদ্ধিমানের মতো তখন গুজরাটের হয়ে ২২ গজ দাপিয়ে বেড়াচ্ছেন শুভমন। ঋদ্ধির ও শুভমন দুজনেরই কপাল খারাপ, তাই সেঞ্চুরির এত কাছে গিয়েও তা স্পর্শ করতে পারলেন না। শুভমনকে অপরাজিত থাকতে হল ৯৪ রানে। মাত্র ৫১টি বল খেলে ৭টি ছয় ও দুটি চারের সাহায্যে এই রান করেন শুভমন। ফলত তাঁদের ব্যাটিংয়ের জোরেই ২২৮ রানের টার্গেট গুজরাট খাড়া করে লখনউ-এর সামনে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা