ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর জেড প্লাস নিরাপত্তা আগেই  প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয় পটনায় তাঁদের ১০, সার্কুলার রোডের বাসভবনের বাইরে মোতায়েন করা পুলিশ কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াই-ক্যাটাগরির সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তার পরেই বর্ষীয়ান রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই আবহে লালুপ্রসাদ ও রাবড়ি দেবীর নিরাপত্তার স্বার্থে অন্য ভূমিকা দেখা গেল আরজেডি কর্মীদের।    

আরজেডি-র অভিযোগ করেছে, নিরাপত্তা পর্যালোচনার নাম করে বিরোধী দলের নেতাদের লক্ষ্যবস্তু করছে বিহারের সরকার। রাজ্যের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা হ্রাস কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক  উদ্দেশ্য। আগে প্রবীণ রাজনীতিবিদদের জন্য বরাদ্দ করা নিরাপত্তা ব্যবস্থায় বিএসএপি-র দুই থেকে আটজন গৃহরক্ষী, পটনা জেলা বাহিনীর দুইজন দেহরক্ষী এবং একটি পাইলট কার ও একটি বুলেটপ্রুফ গাড়ি অন্তর্ভুক্ত ছিল। সেই নিরাপত্তা প্রত্যাহারের পরেই লালুপ্রসাদ ও রাবড়ি দেবীর বাড়ির বাইরে লাঠি হাতে পাহারা দিতে দেখা গিয়েছে আরজেডি কর্মীদের। 

আরও পড়ুন: স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর কন্যা রোহিণী আচার্যর অভিযোগ, তাঁর বাবা-মা ও তাঁদের পরিবারের ক্ষতি করার অসৎ উদ্দেশ্যেই নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘নিরাপত্তার এমন হ্রাসের পর শুধু লোকদেখানো ব্যবস্থা রাখার কোনো মানে হয় না বলে রাবড়ি দেবী জি তাঁর সরকারি বাসভবন থেকে নিরাপত্তা কর্মীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি আরও লিখেছেন, ‘সমগ্র দেশ এবং পুরো বিহার দেখছে কীভাবে বিহারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে।  প্রতিহিংসামূলক প্রতিটি পদক্ষেপের যোগ্য জবাব দেবে বিহারের জনগণ।’ প্রসঙ্গত। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রাবড়ি দেবীকে ১০, সার্কুলার রোডের সরকারি বাংলোটি খালি করে দিতে বলার কয়েকদিন পরই এই ঘটনাটি ঘটল। 

 

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’