জেনে নিন ঘরোয়া কোন টোটকায় দূর হবে মাছ কাটার পর হাতের আঁশটে গন্ধ

মাছ কাটার সব থেকে বড় সমস্যা হল হাতে আঁশটে গন্ধ হওয়া। কী টোটকা অবলম্বনে এই গন্ধ দূর হবে মাছ কাটার পর হাতের আঁশটে গন্ধ জানুন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাছ খেতে কে না ভালবাসেন? বাঙালি মানেই তাঁর পরিচয় মূলত মাছে ভাতে। কিন্তু বাজার থেকে কিনে এনে বাড়িতে মাছ কাটার বিরাট ঝক্কি। অনেকেই তাই এখন অনলাইনেই মাছ-মাংসের অর্ডার দিয়ে দেন। কিন্তু বাড়িতে মাছ কাটলে কিছু সমস্যা তো থাকেই। মাছ কাটার সব থেকে বড় সমস্যা হল হাতে আঁশটে গন্ধ হওয়া। এই গন্ধের চোটে জেরবার হয়ে আমরা ভেবে পাইনা ঠিক কী প্রকারের টোটকা অবলম্বনে এই গন্ধ দূর হবে। জেনে নিন ঘরোয়া কোন টোটকায় দূর হবে মাছ কাটার পর হাতের আঁশটে গন্ধ।

মাছ কাটার পর হাত ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। তারপর হাতে খানিকটা তেল ও হলুদ মেখে হাত ভালোভাবে ঘষে নেবেন। তারপর সাবান দিয়ে হাত ধুয়ে নিন। হাতের আঁশটে গন্ধ উধাও হয়ে যাবে।

কফির গন্ধ সকলেরই প্রায় পছন্দ। মাছ ধোয়ার পর কফি গুঁড়ো হাতে খানিকটা নিয়ে ভালোভাবে মেখে নিয়ে ধুয়ে নিন। মাছের গন্ধ আর থাকবে না। 

আঁশটে গন্ধ দূর করতে আর এক অব্যর্থ টোটকা হল ভিনিগার ও বেকিং সোডা। এক চামচ ভিনিগারের সাথে এক চামচ বেকিং সোডা মিশিয়ে মাছ কাটার পর তা দুহাতে মেখে ধুয়ে নিলে সমস্যার সমাধান পাবেন। 

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড