মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

এবার ঘরে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অবন্তিপুর মাঠপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ঘরে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অবন্তিপুর মাঠপাড়া এলাকায়। ঘটনায় রবিবার (২৩ অগস্ট) সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। যদিও বিপাকে পড়ে অন্তু বিশ্বাস নামের ওই যুবক সবটা অস্বীকার করেছে। 

স্থানীয় সূত্রের খবর, ওই যুবকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগও উঠেছিল একবার। এছাড়া মদ খেয়ে এলাকার একাধিক যুবকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ রয়েছে। রাতবিরেতে গুণ্ডামির অভিযোগ রয়েছে। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ‘গতকাল রাত ১২ টা নাগাদ আমি মেশিনে কাজ শেষ করে বাইরে হাত পা ধুয়ে শুতে যাই। তার আগেই খাওয়া হয়ে গিয়েছিল। হঠাৎ-ই বুঝতে পারি আমার মশারি কেউ তুলছে। আমার পায়ে খারাপভাবে স্পর্শ করছি। উঠে দেখি ওটা অন্তু। তাঁর পরনে কোনও পোষাক ছিল না। মদ্যপ ছিল। আমি চিৎকার করতেই আমার মুখ চেপে ধরে। আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার ছেলে বাধা দিলে তাঁকেও মারধর করে। এরপর আমি কোনরকম অন্তুর হাত ছেড়ে বাইরে ওদের বাড়ি যাই। ওঁর কীর্তির কথা জানাই। ততক্ষনে আমার বাড়িতে জামাকাপড় ফেলেই পালায় অন্তু। একা থাকার সুযোগে আমার বাড়িতে খারাপ উদ্দেশ্যে ঢুকেছিল ও। ওর শাস্তি চাই।’

স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা মহিলাকে মামি বলে ডাকত অন্তু। সেই সুযোগে যে এত বড় অপরাধ করবে অন্তু। তা ভাবা যায়নি। পাড়ার সকলে ওর শাস্তির দাবি করছে। এই ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ওই এলাকায়। উত্তেজিত জনতা অন্তুকে মারধর করেছে। খবর পেয়ে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ। অন্তুকে থানায় নিয়ে যায়। তবে থানায় যাওয়ার আগে সাংবাদিকের সামনে অন্তু জানিয়েছে, সে নির্দোষ। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অন্য কেউ এমন কীর্তি করেছে, তা কে দোষ দেওয়া হচ্ছে। গতকাল কাজ থেকে ফিরে বন্ধুদের সঙ্গে মদের আড্ডায় সে বসেছিল ঠিকই। কিন্তু এমন কোনও কাজ করেনি। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘গতকাল রাত তিনটে নাগাদ এই ঘটনা ঘটেছে। আমরা অন্তর চরম শাস্তির দাবি করছি। আমাদের এলাকার মানুষজন সুরক্ষিত নয়। মহিলাকে মারধরের পর ওর ছেলেকেও মারধর করেছে অন্তু। বিবস্ত্র, মদ্যপ ছিল ও। আমরা পুলিশকে সবটা জানিয়েছি।’ এই ঘটনায় ওই এলাকায় হইচই পড়ে গিয়েছে।

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার