পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্কে বাধা হয়ে উঠছিল একরত্তি শিশু। তাই তাকে শ্বাসরোধ করে খুন করতেও পিছপা হয়নি শিশুটির মা। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া নাপ্তিপাড়ার ঘটনা। এই ঘটনায় শিশুটির মা রিয়া মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। একরত্তিকে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 

জানা গিয়েছে, বসিরহাট থানার তেঘরিয়া নাপ্তিপাড়ার বাসিন্দা অজয় মণ্ডল। দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী রিয়ার সঙ্গে অশান্তি চলছিল। স্ত্রীয়ের অবৈধ সম্পর্কের কথা জানার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকত। তাদের দু বছরের একটি শিশুকন্যা ছিল। ঝামেলা মেটাতে একাধিকবার ২ পরিবার আলোচনাতেও বসেছে। কিন্তু কোনও মিমাংসা হয়নি। শনিবার ঘর থেকে শিশুটির কোনো শব্দ না পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। ঘরে এসে তাঁরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। সেই সময় ঘরেই ছিল শিশুটির মা।  পরিবারের লোকজনের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা।  

তাঁরা গিয়ে দেখে শিশুটির মৃতদেহ পড়ে রয়েছে খাটে। সঙ্গে সঙ্গে মাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মাকে গ্রেফতার করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত শিশুর বাবা জানিয়েছেন, রিয়ার এর আগেও একবার বিয়ে হয়েছিল। পরে তাঁকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। তারপরেও পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিল রিয়া। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরাও। এই ঘটনার পিছনে পরকীয়া নাকি অন্য কারণ রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত মাকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা।

 

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২