এক জোট না হওয়ায় ক্ষমতা হারাচ্ছে বিরোধীরা, ভোটের মুখে মন্তব্য অমর্ত্যর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিরোধীরা এক জোট না হওয়ার কারণেই ক্ষমতা হারাচ্ছে। লোকসভা নির্বাচনের মুখে এমনই মন্তব্য শোনা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মুখে। একইসঙ্গে বিরোধীদের মূল শক্তি কংগ্রেসকেও কিছু পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, কংগ্রেসের কিছু সাংগঠনিক সমস্যা রয়েছে যেটা শোধরানো প্রয়োজন।

সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন অমর্ত্য সেন। সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের মতো গণতান্ত্রিক দেশের নাগরিক হওয়ার জন্য তিনি গর্বিত। তবে ভারতের গণতান্ত্রিক পরিসরকে আরও বাড়ানো প্রয়োজন। দেশের পিছিয়ে পড়া মানুষের কাছে যাতে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ছড়িয়ে দেওয়া যায়, সেবিষয়ে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই কথা বলতে গিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও নিজের অভিমত তুলে ধরেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, বিরোধীদের যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেটা আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে জেডিইউ ও আরএলডির মতো দল বেরিয়ে যাওয়ার পর ইন্ডিয়া জোট শক্তি হারিয়েছে। আসলে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য না থাকার কারণেই ক্রমশই ইন্ডিয়া জোট শক্তি হারাচ্ছে।

অন্যদিকে দেশের অন্যতম বিরোধী শক্তি কংগ্রেসের ভূমিকা নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদকে। তাঁর মতে, কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সব সমস্যাগুলি শোধরানো প্রয়োজন। কংগ্রেসের অতীত থেকে এই বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। সেইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা করেছেন অমর্ত্য সেন। তাঁর মতে, এই সরকার শুধু ধনীদের স্বার্থ নিয়েই কাজ করছে। সাধারণ মানুষের কথা ভেবে কাজ করছে না। ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কেন্দ্রের বিজেপি সরকার শুধু হিন্দু সম্প্রদায়কে নিয়েই কথা বলছে। ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে গুরুত্ব দিচ্ছে না।

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল