অসুস্থ পরাণ বন্দ্যোপাধ্যায়, চোখের সমস্যায় ভুগছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চোখের রেটিনার সমস্যা ভুগছিলেন প্রবীণ অভিনেতা। সেই কারণেই শুক্রবার সকালে শংকর নেত্রালয়ে পৌঁছন তিনি, তখনই তাঁর চোখে একটি ইনজেকশন দেওয়া হয়। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতার ছেলে পার্থ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে হাসপাতালেই রয়েছেন তাঁর বাবা।

পাশাপাশি জানা যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের গ্লুকোমা রয়েছে, সেই থেকেই তাঁর চোখের সমস্যা হয়। তবে চিন্তা করার কোনও কারণ নেই, এতটাও সিরিয়াস কিছু হয়নি। শুক্রবার সকালে শংকর নেত্রালয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেতাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাঁর চোখে একটি ইনজেকশন দেওয়া হয়। বর্তমানে তিনি ভালো আছেন। আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

তবে ফের কবে থেকে কাজে যোগদান দেবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সেই প্রসঙ্গে অভিনেতার ছেলে জানান, চাইলে আগামীকাল থেকেই তিনি ফের কাজ শুরু করতে পারেন। কিন্তু পরিবারের পরামর্শে কিছুদিন বিশ্রামে থাকবেন প্রবীণ অভিনেতা। বর্তমানে চোখকে একটু বিশ্রাম দেওয়াই শ্রেয়। জানা গিয়েছে, আপাততঃ মেয়ের বাড়িতেই রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, প্রীতম সরকারের নতুন ছবি ‘সৎ ভূত অদ্ভুত’ ছবিতে অভিনয় করছেন পরান। এই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ভূতের রাজার চরিত্রে দেখা যাবে। আজকেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে তবে অসুস্থতার জেরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রবীণ অভিনেতা।এই ছবিতে পরান বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন, পার্থসারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, খরাজ মুখোপাধ্যায়। অন্যদিকে অর্ণব মিদ্যার ‘সেদিন কুয়াশা ছিল’ ছবিতেও অভিনয় করবেন পরাণ।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ