চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট গ্রামে, ভোগান্তি শহরে, রাস্তায় Bus হারা জনতা

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই গ্রাম বাংলার(Rural Bengal) ভোট। মানে পঞ্চায়েতের নির্বাচন(Panchayat Election)। সাত সকাল থেকেই বুথে বুথে লাইন দেবেন গ্রাম বাংলার মানুষ। কিন্তু গ্রামের সেই ভোটের জন্য চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন শহরের জনতা(Urban People)। তা সে কলকাতা হোক কী হাওড়া, বারাসত হোক কী বর্ধমান, দুর্গাপুর হোক কী আসানসোল। কেননা রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বাস। পঞ্চায়েত নির্বাচনের জন্য গোটা রাজ্য থেকে প্রায় ৩০ হাজার বাস(Bus) তোলা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা থেকে তোলা হয়েছে ১৫ হাজার বাস। আবার রাজ্যের এই ৩ জেলাতেই সব থেকে বেশি মানুষ বসবাস করেন। স্বাভাবিক ভাবেই এই ৩ জেলার শহুরে মানুষই এখন সব থেকে বেশি ভোগান্তির মুখে পড়েছেন রাস্তায় বেড়িয়ে বাস না পাওয়ার জন্য। যা অবস্থা আগামী সোমবারের আগে রাস্তায় বাসের দেখা মেলাই ভার।

আরও পড়ুন ৫ বছরেই দ্বিগুণ, তবুও অমিল এজেন্ট

শহুরে জনতার রাস্তায় বেড়িয়ে বাস না পাওয়ার ভোগান্তি শুধু যে এই ৩ জেলায় দেখা মিলছে তা কিন্তু নয়। আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ির মতো রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও একই অবস্থা লক্ষ্য করা গিয়েছে। গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাস্তাতে। তাতেও মিলছে না বাসের দেখা। যে সব এলাকায় লোকাল ট্রেনে যাতায়াতের সিযোগ রয়েছে সেই সব এলাকায় তবুও সমস্যা এতটা প্রকট নয়। কিন্তু যেখানে বাস একমাত্র অবলম্বন সেখানেই ভোগান্তি চরমে উঠেছে গত বৃহস্পতিবার থেকে যা আগামী রবিবার পর্যন্ত চলবে। একই সঙ্গে এটাও জানা গিয়েছে যে, শুধু ভোটের কারণে নির্বাচন কমিশন বাস বা গাড়ি তুলে নিয়েছে তা নয়, ভোটে হিংসা বা ঝামেলার আশঙ্কাতেও অনেক বাস বা গাড়ির মালিক রাস্তায় এই ২-৩ দিন নিজেদের যানবাহনকে নামাতে চান না। অনেকেই বলছেন, ভোটে কোনও হিংসা হলেই আগে রাস্তায় থাকা গাড়িগুলির ওপর গিয়ে আক্রোশ পড়ে। তাই শুধু শুধু ক্ষতি বহন করার ইচ্ছে কারোরই নেই।

Published by:

Share Link:

More Releted News:

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

ভারতের সর্বোচ্চ উচ্চতার হ্রদ কোনটি এবং সেখানে কীভাবে পৌঁছাবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ