শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ

মহাত্মা গান্ধির ১৫২তম জন্মজয়ন্তী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শ্রদ্ধার সঙ্গে পালিত জাতির জনক মহাত্মা গান্ধির ১৫২তম জন্মজয়ন্তী। শনিবার রাজঘাটে গিয়ে বাপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্য়ান মুপ্পাভারাপু বেঙ্কাইয়া নাইডু,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,   লোকসভার স্পিকার ওম বিড়লা,  কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জাতির 

রাজঘাটে যাওয়ার আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সহ একাধিক নেতা নিজেদের টুইটার হ্যান্ডলে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে রাষ্ট্রপতি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন জাতির জনকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে বিশেষ দিন হিসেব বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে। দেশ স্বাধীন করার পিছনে মহাত্মাগান্ধির আত্মত্য়াগ স্মর্তব্য। আসুন আমরা আজ এই মর্মে শপথ গ্রহণ করি যে মহাত্মা গান্ধির স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব। তার শিক্ষা, আদর্শ, মূল্যবোধ আমাদের সবার জীবনের চালিকাশক্তি হয়ে উঠুক।”

টুইটার হ্যান্ডেলে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু লেখেন, “জাতির জনকের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। অহিংসার বিমূর্ত প্রতীক মহাত্মা গান্ধি।  তাঁর আদর্শ আমাদের সবার জীবনের পাথেয় হয়ে উঠুক।”

রাজঘাটে যাওয়ার আগে টুইট করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটার হ্যান্ডেলে নমো লেখেন, জাতির জনক মহাত্মা গান্ধির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তাঁর আদর্শ আমাদের সবার জীবনের প্রেরণাশক্তি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিভিন্ন সংগঠন শ্রদ্ধার সঙ্গেই দিনটি পালন করছে। 

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার