বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভাইয়ের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন ১৪ বছর আগে 'খুন' হওয়া প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস ও দিদির প্রমিলা রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইয়ের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন ১৪ বছর আগে ‘খুন’ হওয়া প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস ও দিদির প্রমিলা রায়। সেই সাক্ষাতের পরেই এবার বড় পদক্ষেপ শুভেন্দুর। এবার এই মামলার মীমাংসার জন্যে সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দোপাধ্যায়কে নিয়োগ করল রাজ্য। আজ, শুক্রবার (১৭ জুলাই) এই মামলায় ৩৭ নম্বর সাক্ষ্যগ্রহণ হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া বরুণ বিশ্বাসের মামলা আবারও খুলল। পালাবদলের বাংলায় ভাইয়ের খুনের সঠিক বিচারের আশায় দিন গুণছেন বরুণের দিদি এবং পরিবার।

২০১২ সালের ৫ জুলাই ‘খুন’ হয়েছিলেন বরুণ বিশ্বাস। কিন্তু ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও প্রতিবাদী শিক্ষকের খুনের রহস্যভেদ হয়নি। তদন্তের নামে প্রহসন চলেছে। এমন অভিযোগ নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বরুণ বিশ্বাসের পরিবার। বাম জমানায় আলোড়ণ ফেলে দেওয়া ‘সুটিয়া গণধর্ষণ কাণ্ড’-এর অন্যতম সাক্ষী ছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউট স্কুলের শিক্ষক বরুণ বিশ্বাস। মামলা চলছিল। তিনি আওয়াজও তুলেছিলেন। কিন্তু প্রকাশ্যে দিবালোকে স্কুল থেকে ফেরার পথে তাঁকে  খুন হতে হয়, দুষ্কৃতিদের গুলিতে মারা যান তিনি। সেদিন স্থান ছিল গোবডাঙা স্টেশনের বাইরের চত্বর। তৃণমূল জমানায় এই প্রতিবাদী শিক্ষকের হত্যা গোটা রাজ্যকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। কিন্তু অভিযোগ, তৃণমূল আমলে বরুণ বিশ্বাসের খুনের মামলার কোনও পুলিশি তদন্ত হয়নি। কেটে গিয়েছে ১৪ বছর। দোষীদের এখনও শাস্তি পায়নি। এমনকী ঘটনার মাস্টারমাইন্ড কে, তাও আবার সামনে আসেনি। ঘটনায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রয়েছে।

পালা বদলের বাংলায় বিজেপি সরকারের উপর ভরসা রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন বরুণ বিশ্বাসের দাদা ও দিদি। তাঁদের খালি মুখে ফেরাননি মুখ্যমন্ত্রী। সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই মামলার নতুন পদক্ষেপ নিয়ে রাজ্যের তরফে আইনজীবী বদল হল। রাজ্যের তরফে নিয়োগ হলেন দেবরঞ্জন বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, এই খুনের মামলায় মোট ৭৬ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। আগামী ৩১ আগস্ট বরুণ বিশ্বাসের ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবা জগদীশচন্দ্র বিশ্বাসের সাক্ষ্যগ্রহণ হবে। আজ ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক