গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

অপেক্ষার অবসান! মুক্তি পেল 'রামায়ণ'-এর প্রথম গান 'জয় জয় রাম'। আবারও যাদু সৃষ্টি করল শ্রেয়া ঘোষাল-অরিজিত সিংহের কণ্ঠ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান ‘জয় জয় রাম’। আবারও জাদু সৃষ্টি করল শ্রেয়া ঘোষাল-অরিজিত সিংহের কণ্ঠ। ঘোষণার পর থেকেই ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যদিও ছবির টিজার-ট্রেলার নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। রণবীর কাপুরকে রাম রূপে মানায়নি, সাই পল্লবীকে সীতা হিসেবে মানায়নি, এমনও দাবি করেছেন কেউ কেউ। কিন্তু ‘রামায়ণ’ ট্রেলারে ব্যাপক সাড়া দিয়েছে ভক্তরা। ছবির মুক্তির জন্যে আর অপেক্ষা করতে পারছেন না তাঁরা। পর্দায় রণবীর-পল্লবীর রসায়ন দেখার জন্যে উন্মুখ ভক্তরা।

 

 

View this post on Instagram

 

A post shared by The World Of Ramayana (@worldoframayana)

আগামী ৬ নভেম্বর দীপাবলীর প্রাক্কালে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। ২০২৭ সালে হনুমান জয়ন্তীতে মুক্তি পাবে ছবির দ্বিতীয় পর্ব। বহু অপেক্ষার শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) গণেশ চতুর্থীর শুভলগ্নে মুক্তি পেল ছবির প্রথম গান ‘জয় জয় রাম’। নির্মাতারা ভক্তদের দারুণ উপহার দিলেন। গানে রাম-সীতার চরিত্রে রণবীর ও সাই পল্লবীর রসায়ন খানিকটা দেখানো হয়েছে। গানটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। গোটা গানেই ভগবান রামের মহাকাব্য, ঐশ্বরিক চিত্র, রাম ও সীতার স্বয়ম্বর ও বিবাহ, তাঁদের রাজ্যাভিষেকের প্রস্তুতি এবং তাঁদের বনবাসের ঘটনাগুলি চিত্রিত করা হয়েছে। যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। শ্রেয়া-অরিজিতের কণ্ঠে ভক্তিপূর্ণ সুর হৃদয় ছুঁয়ে গিয়েছে সকলের।

 

গানটির সুর করেছেন এ আর রহমান। বিশেষ করে, অরিজিৎ ও শ্রেয়ার কণ্ঠে ‘জয় জয় রাম’ সেই পুরনো আমেজ জাগিয়ে তুলেছে। গানটি শুনে ভক্তরা আনন্দে উচ্ছ্বসিত। কমেন্ট সেকশনে সবাই প্রশংসায় পঞ্চমুখ। ব্যবহারকারীরা বলছেন যে, গানটি শুনে ও দেখে গায়ে কাঁটা দিচ্ছে। গানের দৃশ্যগুলিও ভক্তদের মন মন জয় করে নিয়েছে। তবে গানটিতে রাম-সীতার পাশাপাশি লক্ষ্মণ ও ভরতের ভূমিকায় রবি দুবে এবং আদিনাথ কোঠারকেও দেখা গিয়েছে। তবে একটা কথা না বললেই নয়, তা হল গানের অরিজিতের কণ্ঠ। তিনি তো অবসর নিয়েছেন। আর প্লেব্যাক গাইবেন না, জানিয়ে দিয়েছেন। আসলে অবসরের ঘোষণার সময়, অরিজিত সিংহ জানিয়ে দিয়েছিলেন যে, যেসব গানগুলিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, সব গানই গাইবেন। প্রতিশ্রুতি পুরণ করবেন। কিন্তু অবসর ঘোষণার পর আর নতুন করে চুক্তিবদ্ধ হবেন না। তাই ‘জয় জয় রাম’-এর মাধ্যমে আবারও অরিজিতের কণ্ঠ শোনার সৌভাগ্য হল ভক্তদের।

 

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী