ট্রাইব্যুনালের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ, মুখ থুবড়ে পড়তেই সব শেষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল বৃদ্ধের! বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাটে। রানাঘাট মহকুমা অফিসে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জীবন কৃষ্ণ বিশ্বাস (৬৮)। বাড়ি বগুলা থানার অন্তর্গত গাড়াপোতা এলাকায়।

মৃতের মেয়ে জানান,  এসআইআর-এর তালিকা থেকে তাঁর এবং তাঁর বাবার নাম বাদ পড়ায় মানসিক চাপে ছিলেন তিনি। সেই কারণেই এদিন সকালে সরকারি বিধি মেনে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে বাড়ি থেকে বের হন। সকাল প্রায় ৯:১০ মিনিটের ট্রেনে বগুলা থেকে রানাঘাটে পৌঁছে রামতলা এলাকায় ট্রাইব্যুনালের লাইনে দাঁড়ান জীবন কৃষ্ণ বিশ্বাস। পরিবারের সদস্যের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারের দাবি, তাঁর শারীরিক অবস্থা আগেই ভালো ছিল না। এস আইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। যা তাঁর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে বলে পরিবারের অনুমান। পরিবারে চার মেয়ে ও এক ছেলে রয়েছে, ফলে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রানাঘাটের কোট মোড় এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা বিক্ষোভে সামিল হন। রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশল দেব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তাপস ঘোষ ও সৌগত বর্মন-সহ একাধিক নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে