২৫ ডিসেম্বর ‘তুলসী পূজন দিবস’, কিছু কথা…

কার্তিক মাসের শুক্লা দ্বাদশী তিথিতে পালন করা হয় ‘তুলসী বিবাহ’।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে তুলসী গাছকে পুজো করা হয়। প্রতিদিন পূজিতা হন দেবী তুলসী। আবার কেউ কেউ বৃহস্পতিবার করে তুলসী (TULSI) পুজো করেন। তুলসী (BASIL) মঞ্চে সন্ধ্যা প্রদীপ, জ্বল দিয়ে শাঁখ বাজানো হয়। মনে করা হয় তুলসী জন্মগ্রহণ করেছিলেন বৃন্দা রূপে। তিনি মা রূপে আরাধ্যা। বিশ্বাস, দেবী তুলসী আসলে দেবী লক্ষ্মী। এছাড়া ওষধি গুণের কথাও সকলের জানা। 

কার্তিক মাসের শুক্লা দ্বাদশী তিথিতে পালন করা হয় ‘তুলসী বিবাহ’। প্রসঙ্গত, একাধিক জায়গায় ৫ দিন ধরে পালিত হয় তুলসী বিবাহ। বিষ্ণু দেব (শালগ্রাম শিলা)র সঙ্গে বিয়ে দেওয়া হয় তুলসী দেবীর (লক্ষ্মী)র। উল্লেখ্য, দেবতা বিষ্ণু দীর্ঘ ৪ মাস পরে জেগে উঠলে শুরু হয় বিবাহ পর্ব। প্রসঙ্গত, নভেম্বরে পালিত হয় ‘তুলসী বিবাহ’। 

পৌরাণিক কাহিনী অনুসারে, রাক্ষস বংশের কন্যা বৃন্দা ছিলেন বিষ্ণু ভক্ত। তাঁর বিয়ে হয়েছিল জলন্ধর (শঙ্খচূড়) রাক্ষসের সঙ্গে। স্বামী যুদ্ধে গেলে তিনি ঈশ্বর আরাধনা করতেন। জলন্ধরকে পরাস্ত করতে সমস্ত দেবতারা দ্বারস্থ হয়েছিলেন বিষ্ণুর। এরপরে বিষ্ণুদেব জলন্ধরের রূপ ধারণ করে নষ্ট করেন বৃন্দার পতিব্রত ধর্ম। যুদ্ধে মৃত্যু হয়েছিল জলন্ধরের। সমস্ত ছল জানার পরে বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন বৃন্দা। তখনই নারায়ণ শিলা বা শালগ্রাম শিলায় পরিণত হয়েছিলেন বিষ্ণু। দেবী লক্ষ্মী বৃন্দার শরণাপন্ন হলে বৃন্দা সেই শাপ প্রত্যাহার করেন। তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃন্দা। তাঁর চিতাভস্ম থেকে জন্ম নেয় একটি চারা- ‘তুলসী’। এরপর বিষ্ণু নিজের একটি রূপকে পাথরে (শালগ্রাম শিলা)  পরিণত করেন। তুলসী ছাড়া তাই বিষ্ণু প্রসাদ অসমাপ্ত। ভগবান বিষ্ণুরই অন্য অবতার কৃষ্ণ- রাম। তাই তাঁদের প্রসাদেও থাকে তুলসী। সেই সঙ্গে থাকে চন্দন। 

তুলসী কিন্তু একটি ঘোরতর অন্যায়ও করেছিলেন। রামের অনুপস্থিতিতে সীতা তাঁর শ্বশুর দশরথের পিণ্ডদান করেছিলেন বালি দিয়ে। সাক্ষী ছিল ফল্গু নদী, ব্রাহ্মণ, তুলসী এবং বটগাছ। রাম এলে বটগাছ ছাড়া সকলেই মিথ্যাচার করে। তখন ৩ জনকেই অভিশাপ দিয়েছিলেন সীতা। অভিশাপ ছিল, তুলসীর শরীরে কুকুর এবং শেয়ার প্রস্রাব করবে।  

যোগ বেদান্ত সেবা সমতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ২৫ ডিসেম্বর পালন করে ‘তুলসী পূজণ দিবস’। এই দিন নতুন তুলসী গাছ রোপণ করে পুজো করা হয়। খ্রিস্টান ধর্ম অনুযায়ী, আজ যীশু খ্রিস্টের জন্ম দিবস, বড়দিন (খ্রিস্টমাস ডে)। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের