দেশে প্রথম  ব্লুটুথ সংযোগযুক্ত তিন চাকার বৈদ্যুতিক গাড়ি আনল TVS

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা টিভিএস বাজারে নিয়ে এল নতুন মডেলের যাত্রিবাহি তিন চাকার গাড়ি। টিভিএস কিং ইভি ম্যাক্স (TVS King EV MAX) নামে বৈদ্যুতিক গাড়িটিতে টিভিএস স্মার্টকানেক্ট (TVS SmartXonnect) -এর মাধ্যমে ব্লুটুথ সংযোগ সহ উচ্চ  শ্রেণির বৈশিষ্ট্য রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সংস্থার তরফে কমার্শিয়াল মোবিলিটি বিভাগের বিজনেস হেড  রজত গুপ্তা জানিয়েছেন, নয়া যাত্রিবাহি গাড়িটি একবার চার্জে ১৭৯ কিলোমিটার দৌড়বে। মাত্র দু”ঘন্টাতেই ৮০ শতাংশ পর্যন্ত চার্জ সম্পূর্ণ হবে। আর সাড়ে তিন ঘন্টায় ১০০ শতাংশ চার্জ হবে। টিভিএস স্মার্ট কানেক্টের মতো স্মার্ট ফিচারগুলি ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনের মাধ্যমে রিয়েল-টাইম নেভিগেশন, সতর্কতা জানাবে। আধুনিক শহরে গতিশীলতার  জন্য গ্রাহকদের কাছে নয়া গাড়ি পছন্দ হবে বলেও তিনি আশাবাদী।

সংস্থার তরফে জানানো হয়েছে, টিভিএস স্মার্ট কানেক্ট ৫১.২ ভোল্টেজ  লিথিয়াম-আয়ন এলএফপি  ব্যাটারি দ্বারা চালিত যা এটিকে শহুরে যাতায়াতের জন্য নিখুঁত করে তুলবে। শহরের রাস্তায় ঘন্টায় সর্বাধিক ৬০ কিমি বেগে ছুটতে পারবে। গাড়িটির প্রশস্ত কেবিন এবং অ্যারগনোমিক সিটিং ডিজাইনের মাধ্যমে যাত্রীদের আরামে যাত্রা সুনিশ্চিত করা হয়েছে। টিভিএস কিং ইভি ম্যাক্স এখন উত্তরপ্রদেশ,  বিহার, জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং পশ্চিমবঙ্গের নির্বাচিত ডিলারদের কাছে পাওয়া যাবে। দাম রাখা হয়েছে ২,৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। প্রথম ৩ বছরের জন্য ২৪ ঘন্টার সার্ভিস পাওয়া যাবে।

টিভিএসের কমার্শিয়াল মোবিলিটি বিভাগের বিজনেস হেড রজত গুপ্তার কথায়, ‘নয়া টিভিএস কিং ইভি ম্যাক্স  দীর্ঘ পথ যাওয়ার ক্ষেত্রে এবং দ্রুত পৌঁছনোর কাছে বিশেষ সহায়ক। যারা বাণিজ্যিকভাবে গাড়ি ভাড়া খাটান তাঁদের উপার্জন অনেকটাই বাড়বে। আপাতত উত্তরপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। আগামী মাসে গোটা দেশেই মিলবে।’

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে