ইটাহারে তৃণমূল নেতার জামাই খুনের ঘটনায় গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি : ইটাহারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের জামাইকে খুনের ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা স্ত্রীর শ্লীলতাহানির শোধ নিতেই তৃণমূল নেতার জামাইকে খুন করা হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তবে এই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বাকিদের জেরা করেই খুনের আসল কারণ সম্পর্কে জানা যাবে।

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য দেবকুমার সরকারের জামাই তন্ময় সরকার। তখনই পাড়ার এক মহিলাকে স্লীলতাহানি করেন তন্ময়। যখন এই ঘটনাটি ঘটে, তখন ওই মহিলার স্বামী সেখানে ছিলেন না। পরে তিনি পুরো বিষয়টি জানতে পারেন। পুরো বিষয়টি জানতে পারার পর তন্ময়ের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে ওই মহিলার স্বামী। মঙ্গলবার রাতে যখন তন্ময় বাড়ি ফিরছিলেন, তখন তাঁর ওপর হামলা চালানো হয়। ছুরি দিয়ে তন্ময়ের পিঠে আঘাত করা হয়।

এই ঘটনায় ছয় জনের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রায়গঞ্জ থানার পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, ধৃত দুই যুবককে জেরা করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।উল্লেখ্য, নিহত তন্ময় সরকার ইটাহারের পতিরাজপুর পঞ্চায়েতের সদস্য দেবকুমার সরকারের জামাই।তন্ময়ের বাড়ি কুশমণ্ডির দেউখণ্ডা এলাকায়।

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু