জোর করে জমি অধিগ্রহণ করবে না রাজ্য, শিল্পপতিদের সঙ্গে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পে বিপুল কর্মসংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানায় জমি (Land) অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে তাঁর বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠালাভ। তাই কৃষকের প্রতি বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক বিশেষ সহমর্মিতা রয়েছে। জোর করে জমি (Land) অধিগ্রহণের বিরুদ্ধে তিনি সর্বদা কড়া অবস্থান নেন। শিল্পের প্রয়োজনে জমি দরকার হলে তার বিনিময়ে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে ও জমিদাতার সম্মতি নিয়ে জমি নেয় রাজ্য সরকার। বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে জোর করে জমি অধিগ্রহণে যে তাঁর সরকার নারাজ তা আরও একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজ্য সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। তবে শিল্পের প্রয়োজনে জমির দরকার হলে রাজ্যে যে সমস্ত চাষের অযোগ্য জমি পড়ে রয়েছে জমিদাতার সম্মতিতে সেগুলি অধিগ্রহণের চেষ্টা করতে হবে। ইতিমধ্যে রাজ্যের তরফে ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে অধিগ্রহণের জন্য।

একইসঙ্গে এদিন রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পে বিপুল কর্মসংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র ও কুটির শিল্পে ১ লাখ ১৪ হাজার লাখ কোটি টাকা ঋণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এর ফলে এই ক্ষেত্রে ৪১ লাখ নতুন কর্মসংস্থান হবে।

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে